1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় আল-মদিনা জামে মসজিদ কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন, সেক্রেটারি আবদুল হামিদ পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি

টেকনাফে র‍্যাব অভিযানে দেশীয় ও নকল বিদেশী মদসহ তিন মাদক কারবারি গ্রেফতার.

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৭০ বার

ফয়সাল আলম সাগর,

কক্সবাজারের টেকনাফে র‍্যাব১৫ এর পৃথক অভিযানে দেশীয় মদ, নকল বিদেশী মদ এবং বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জামসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-১৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকার মুসা আলী হাজীর ভিটায় ইসমাইলের সেমিপাকা বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে র‍্যাব সদস্যরা তিনজন মাদক কারবারিকে হাতেনাতে আটক করে। পরে তাদের দেখানো মতে ১৫ লিটার দেশীয় মদ, ১ লিটার প্রস্তুতকৃত নকল বিদেশী মদ, ৩৮টি খালি বিদেশী কাঁচের বোতল, ২৪ লিটার মিনারেল ওয়াটার, ৭০০ মিলিলিটার চিনির ক্যারামেল এবং মদ তৈরির অন্যান্য সরঞ্জাম উদ্ধার ও জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের পরিচয়,
১️ রেজাউল করিম (২৫), পিতা- আব্দুল হাশিম, মাতা- সোনা বানু, সাং- উত্তর লেঙ্গুরবিল, সুফিয়া মার্কেট, ২ নং ওয়ার্ড, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।
২️ বিপুল বিশ্বাস, মাতা- মুক্তি রানী, সাং- আলীপুর, বণিক বাড়ি, ১০ নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর।
৩️ মোঃ আল আমিন (১৯), পিতা- মোঃ মমিনুল ইসলাম, মাতা- আমেনা খাতুন, সাং- ফলগাছা, মোল্লা বাড়ি, ৭ নং ওয়ার্ড, থানা- সুন্দরগঞ্জ, জেলা- গাইবান্ধা।

র‌্যাব-১৫ জানায়, কক্সবাজার মাদকপ্রবণ এলাকা হওয়ায় র‌্যাব নিয়মিতভাবে মাদক নির্মূলে কাজ করছে। গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব-১৫।

ফয়সাল আলম সাগর, সহকারী সম্পাদক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost