1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
মুক্তিপণ দিয়ে ফিরেছে নাইক্ষ্যংছড়ি থেকে অপহৃত গর্জনিয়ার মিন্টু নাইক্ষ্যংছড়িতে ৩ হাজার ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ মানুষের তাড়া খেয়ে গর্তে পড়ে মরলো শাবক, পাশেই কাঁদছে মা হাতি নাইক্ষ্যংছড়িতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেল ৭টি গ্রামের মানুষ নিরাপদ অভিবাসনের ক্ষেত্রে প্রতারক ও দালাল থেকে সতর্কতা অবলম্বন করা একান্ত প্রয়োজন জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: পেকুয়ায় বীর মুক্তিযোদ্ধা কবির আহমদকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন পেকুয়ায় আল-মদিনা জামে মসজিদ কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন, সেক্রেটারি আবদুল হামিদ পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল

মুক্তিপণ দিয়ে ফিরেছে নাইক্ষ্যংছড়ি থেকে অপহৃত গর্জনিয়ার মিন্টু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৫ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি, (বান্দরবান) প্রতিনিধি:
অপহরণের শিকার হওয়ার দুই দিন পর ৮ লাখ টাকা মুক্তিপণ দিয়ে জিম্মিদশা থেকে মঙ্গলবার রাতে নিজ বাড়িতে ফিরেছে রামুর গর্জনিয়ার জাউচপাড়া গ্রামের কৃষক রিদুয়ানুল করিম মিন্টু (৩৮)।
গত রোববার রাতে নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের লতাবনিয়া উঠুনি নামক এলাকা থেকে তাকে অস্ত্রধারী দৃর্বৃত্তরা অপহরণ করেছিল। ওই কৃষক নাইক্ষ্যংছড়ি সীমান্তের লংগদুরমূখ এলাকায় তামাক ও সবজির চাষ করেছে। কাজ শেষ করে নিজ বাড়িতে ফেরার পথে অপহরণকারীদের কবলে পড়ে।
নিজ বাড়িতে ফিরে রিদুয়ানুল করিম মিন্টু বুধবার ১ এপ্রিল সকালে এ প্রতিবেদককে বলেন- ৫জন বাঙালি ও ৪জন উপজাতি অস্ত্রধারী সন্ত্রাসী দল তাকে অপহরণ করেছিল। অপহরণের পর থেকে পাহাড়ী এলাকায় শিকল দিয়ে বেঁধে রাখে। ব্যাপক মারধর ও নির্যাতন করেছে। অপহরণের পর ১০ লাখ টাকা মুক্তিপণ চায় তারা। পরে দরকষাকষি শেষে ৮ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পর মুক্তি মিলেছে। মুঠোফোনে খবর পাঠানোর পর পরিবারের পক্ষে বোনের স্বামী ছুরুত আলম ঘরের এবং আত্মীয়-স্বজনের স্বর্ণ বিক্রী করে সেই ৮ লাখ টাকা অপহরণকারীদেরকে দিয়েছে।
অপহরণকারীদের মধ্যে কয়েকজনকে অপহৃত মিন্টু চিনতে পেরেছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost