1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
খুটাখালীর ৩ ও ৪নং ওয়ার্ড বিএনপির সহ সহযোগী সংগঠন উদ্যোগে ইফতার মাহফিল নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশকালে আরাকান আর্মির ৩ সদস্য আটক খুটাখালীতে ৩টি দোকান পুড়ে ছাঁইঃক্ষয়ক্ষতি প্রায় ২২ লাখ পেকুয়ায় প্রশিকার উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদেও মাঝে আর্থিক সহায়তা প্রদান ঘুমধুম সীমান্তে ৩ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার: আটক ১ চকরিয়ায় সন্ত্রাসী হামলায় আহত ৭, গ্রেপ্তার ১ : ঘটনা ধামা-চাপা দিতে পাল্টা মামলা পেকুয়া বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত , আহত-৫ নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১০ হাজার পিস ইয়াবা জব্দ সরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষনা বান্দরবানে ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরী বড় ব্যবধানে জয়

চকরিয়ায় দ্রুতগামী বাস চাপায় কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যূ

  • আপডেট টাইম : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৩ বার

স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লক্ষ্যার ইউপির বার আউলিয়া নগর রাস্তার মাথায় দ্রুতগামী যাত্রীবাহি বাস গাড়ির চাপায় এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যূ হয়েছে। অপর একজন গুরুতর আহত হয়েছে। নিহত কলেজ ছাত্রের নাম ইনজামামউল আলম রাফি (২০)। আহত অপর যুবকের নাম মেহেরাব হোসেন অভি (২০)। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’জনই পরস্পর বন্ধু। তারা মোটর বাইক করে যাচ্ছিল হারবাং। ২৭ সেপ্টম্বর বুধবার দুপুর পৌনে ৩টার দিকে মহাসড়কের লক্ষ্যারচর বার আউলিয়ানগর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইনজামামউল আলম কৈয়ারবিল ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড মুহুরী পাড়ার ফরিদুল আলম এর ছেলে। আহত অপর বন্ধু লক্ষ্যারচর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড হাজিপাড়ার সেলিম মিন্টুর ছেলে। তারা দুই জনই বন্ধু এবং অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, দুপুর পৌনে তিনটার দিকে দুই বন্ধু মিলে মোটরসাইকেল যোগে হারবাং যাচ্ছিল। এসময় কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায় ইনজামাম। এসময় সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয় মেহেরাব। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইনজামামকে মৃত ঘোষনা করেন। অপর আহত মেহেবারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই দিদারুল ইসলাম বলেন, বাসটি জব্দ করা হয়েছে। নিহত কলেজ ছাত্রের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost