1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

পেকুয়া বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত , আহত-৫

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৯ বার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৫জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া বরইতলী- মগনামা বানৌজা সাবমেরিন সড়কের পেকুয়া উপজেলা পেকুয়া ইউনিয়নের আন্নার আলী মাত্বর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিহত শিশু তাহসিনের বাড়ি ঈদগাঁহ উপজেলার পালাকাটা জালালাবাদ এলাকার বাসিন্দা আবদুল হকের ছেলে।  

এ ঘটনায় আহতরা হলেন- নিহত শিশুর মা শারমিন আক্তার (৩৫) প্রকাশ আনারকলি, চকরিয়া উপজেলার বাটাখালী এলাকার উম্মে হাবিবা (২৬) ও তার দুই শিশু সন্তান আবদু রহমান (১) ও আবদুল্লাহ (৪), চকরিয়া উপজেলার ফাঁশিয়াখালী এলাকার মো. ইউনুছ (৬৫) এবং কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার আবুল কাশেমের ছেলে সেনাবাহিনীর সদস্য সাহেদ করিম (৩০)।  

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সড়কের আন্নার আলী মাত্বর পাড়া এলাকায় কক্সবাজার অভিমুখী বলাকা সার্ভিস নামক একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

নিহতের নানা আবুল কাশেম বলেন, ঈদগাঁহ থেকে কুতুবদিয়া নানার বাড়ি যাওয়ার পথে পেকুয়া আন্নার আলী মাত্বর পাড়া এলাকায় বলাকা বাসের সংঘর্ষে সিএনজিতে থাকা আমার নাতি তাহসিনের মৃত্যু হয়, এবং মেয়ে সারমিন আক্তার জিয়াসমিন ও ছেলে শাহেদ করিমসহ আরো ৫জন গুরুতর আহত হয়।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ৬ জন রোগী সকাল সাড়ে ১০টার দিকে আনা হলে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়। অপর দুজনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খাইরুল আলম বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost