1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

বান্দরবানে ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরী বড় ব্যবধানে জয়

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৬ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি,(বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবান ৩০০ নং আসনে ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফলে বেসরকারিভাবে বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরী বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন,তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলির প্রার্থী আবু সাঈদ মোঃ সুজাউদ্দিন।

রিটার্নিং কর্মকর্তার দেওয়া বেসরকারি ফলাফলে ১৮৭টি আসনে সাচিং প্রু জেরী পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৪৫৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সাঈদ মোঃ সুজাউদ্দিন পেয়েছেন ২৬ হাজার ১৬২ ভোট।আবু জাফর মোহাম্মদ ওয়ালীউল্লাহ ২ হাজার ৪৩৫ ভোট।আবুল কালাম আজাদ ৪ হাজার ৭৭১৮ ভোট।
৩০০ নং আসন বান্দরবানে গণভোটের ফলাফল সর্বমোট ভোটকেন্দ্র -১৮৭টি কেন্দ্রে ‘হ্যা’ ভোটের সংখ্যা-৬৮৮১৭ ভোট। ‘না’ ভোটের সংখ্যা – ৮৯৩৬৬
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জেলার ৭টি উপজেলা ২টি পৌরসভা ৩৪টি ইউনিয়নে ১৮৭ টি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 
বিপুল এই জয়ের মধ্য দিয়ে সাচিং প্রু জেরী তার নির্বাচনী এলাকায় নিজের জনপ্রিয়তার প্রমাণ দিলেন। তৃণমূল পর্যায়ের ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ধানের শীষের প্রতি জনসমর্থনই এই ফলাফলে প্রতিফলিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই আসনে মোট ভোটার সংখ্যা হলো ৩ লাখ ১৫ হাজার ৪২২জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ৭৭৫জন এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬৪৭জন। এবার নতুন ভোটার যুক্ত হয়েছেন ৭ হাজার ৪৬৯জন।
এবার এই আসনে বিএনপি–এনসিপিসহ মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হলেন-বিএনপির সাচিং প্রু জেরী (ধানের শীষ),জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) মনোনীত প্রার্থী জনাব আবু সাঈদ মোঃ সুজাউদ্দিন,
জাতীয় পার্টি আবু জাফর মোহাম্মদ ওয়ালীউল্লাহ, ইসলামী আন্দোলন আবুল কালাম আজাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost