1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
খুটাখালীর ৩ ও ৪নং ওয়ার্ড বিএনপির সহ সহযোগী সংগঠন উদ্যোগে ইফতার মাহফিল নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশকালে আরাকান আর্মির ৩ সদস্য আটক খুটাখালীতে ৩টি দোকান পুড়ে ছাঁইঃক্ষয়ক্ষতি প্রায় ২২ লাখ পেকুয়ায় প্রশিকার উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদেও মাঝে আর্থিক সহায়তা প্রদান ঘুমধুম সীমান্তে ৩ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার: আটক ১ চকরিয়ায় সন্ত্রাসী হামলায় আহত ৭, গ্রেপ্তার ১ : ঘটনা ধামা-চাপা দিতে পাল্টা মামলা পেকুয়া বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত , আহত-৫ নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১০ হাজার পিস ইয়াবা জব্দ সরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষনা বান্দরবানে ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরী বড় ব্যবধানে জয়

মগনামা লঞ্চঘাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন;সভাপতি সেকাব উদ্দিন, সেক্রেটারী ফোরকান

  • আপডেট টাইম : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৩২৪ বার

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া উপজেলার মগনামা লঞ্চঘাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। রবিবার (১ অক্টোবর) মগনামা লঞ্চঘাট জামে মসজিদের উপরের তলায় সকাল থেকে বিকেল পর্যন্ত মোট ১৩১ সদস্যের মধ্যে ১২৬ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন।
এতে সভাপতি নির্বাচিত হন চেয়ার প্রতীক নিয়ে শেকাব উদ্দিন (প্রাপ্ত ভোট ৪৭)। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন ছাতা প্রতীকের মোহাম্মদ এখলাস (প্রাপ্ত ভোট ৪৪)। বিপুল ভোটের ব্যবধানে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীক নিয়ে মোহাম্মদ ফোরকান (প্রাপ্ত ভোট ৮৫)। তিনি বর্তমানে সমিতির সাধারন সম্পাদক পদে আসীন রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন মোরগ প্রতীক নিয়ে মোহাম্মদ ছরওয়ার (প্রাপ্ত ভোট-৪৫)।

এ ছাড়া বিনা প্রতিদ্বন্ধীতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ডাক্তার ছৈয়দ নুর। সদস্য পদে নির্বাচিত হয়েছেন ৫ জন। তারা হলেন শামশুল ইসলাম, তৌহিদুল ইসলাম মানিক, রায়হান হাসান, আব্বাছ উদ্দিন, আনসারুল ইসলাম। নির্বাচনী কার্যক্রম সার্বিকভাবে তদারকি করেন উপজেলা সমবায় অফিসার মোস্তফা কামাল, মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুছ চৌধুরী, মহিলা মেম্বার আনজুমান আরা, সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মদ বদ প্রমুখ। এ দিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নব-নির্বাচিত সভাপতি শেকাব উদ্দিন ও দ্বিতীয়বারের ন্যায় নির্বাচিত সাধারন সম্পাদক মোহাম্মদ ফোরকান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost