নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের পেকুয়ায় আলোচিত ব্যবসায়ী জয়নাল হত্যার বদলা নিতে মামলার আসামী ছৈয়দ আলমকে হত্যাকান্ডের প্রধান আসামীর বসতঘরে তান্ডব চালিয়ে ঘরের দরজা জানালাসহ মূল্যবান জিনিসপত্র ভাংচুর ও মালামাল লুট করা হয়েছে।
১২ অক্টোবর রাতে উপজেলার মগনামা ইউনিয়নের আফজলিয়া পাড়া এলাকায় আলী আকবরের বাড়ীতে এ ঘটনা ঘটে।
আলী আকবরের মা শাফিয়া বেগম বলেন, রাতে ২০/৩০ জন সংঘবদ্ধ লোক এসে আমার ঘরের জানালার থাইগ্লাস ভাংচুর চালায়। এসময় আমি তাদের কে নিষেধ করলে তারা ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ঘরের টেবিল চেয়ার, এস্টিলের আলমারি, গ্যাসের চুলা, আমার পুত্রবধূর ওয়াল সুকেস, ফ্রিসসহ নানা মূলবান জিনিস পত্র ভাংচুর করে। এমনকি তারা আমার ঘরের আলমারি ভেঙ্গে জায়গা জমির দলিলপত্রসহ ডকুমেন্টস ছিঁড়ে পেলে। এসময় ঘরে থাকা আমার পুত্রবধূর ৫ ভরি স্বর্ণঅংলকারসহ নগদ টাকা লুট করে নিয়ে যায়। তারা আমার মত একজন বয়োবৃদ্ধ মহিলাকে মারধর করেছে। আমার ঘর ও মালামালের কি দোষ ছিলো এগুলো ভাংচুর চালিয়েছে। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার জানান ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply