1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
খুটাখালীর ৩ ও ৪নং ওয়ার্ড বিএনপির সহ সহযোগী সংগঠন উদ্যোগে ইফতার মাহফিল নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশকালে আরাকান আর্মির ৩ সদস্য আটক খুটাখালীতে ৩টি দোকান পুড়ে ছাঁইঃক্ষয়ক্ষতি প্রায় ২২ লাখ পেকুয়ায় প্রশিকার উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদেও মাঝে আর্থিক সহায়তা প্রদান ঘুমধুম সীমান্তে ৩ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার: আটক ১ চকরিয়ায় সন্ত্রাসী হামলায় আহত ৭, গ্রেপ্তার ১ : ঘটনা ধামা-চাপা দিতে পাল্টা মামলা পেকুয়া বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত , আহত-৫ নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১০ হাজার পিস ইয়াবা জব্দ সরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষনা বান্দরবানে ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরী বড় ব্যবধানে জয়

শাফায়েত আজিজ রাজুই হলেন পেকুয়ার রাজা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২০২ বার

গিয়াসউদ্দিন, পেকুয়া:
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় বিএনপির বহিস্কৃত নেতা শাফায়েত আজিজ রাজুই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন। পেকুয়া প্রতিষ্ঠাকাল থেকে তৃতীয় বারের মতো ঘোড়া প্রতীক নিয়ে তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ২১ মে ৬ষ্ট উপজেলা পরিষদের নির্বাচনে ২য় ধাপে সারা দেশের ন্যায় অনুষ্টিত পেকুয়া উপজেলার ৪৪টি কেন্দ্রে তিনি মোট ভোট পেয়েছেন ২৩হাজার ২৯৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের স্ত্রী রুমানা আকতার আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ১৬হাজার ৫৩৪ ভোট। শাফায়েত আজিজ রাজু পেকুয়া উপজেলা প্রতিষ্টাতা চেয়ারম্যান। ইতিপূর্বে দুইবার পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এবারসহ তিনবার বিজয়ী হওয়ায় তিনি চেয়ারম্যান পদে হ্যাট্টিক বিজয় অর্জন করেছেন।
জানা গেছে, পেকুয়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার পর রাজুকে উপজেলা বিএনপির পদ থেকে বহিস্কার করে বিএনপির কেন্দ্রীয় কমিটি। উল্লেখ্য, শাফায়েত আজিজ রাজু বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট ও সাবেক সংসদ সদস্য মরহুম মাহমুদুল করিম চৌধুরীর জৈষ্ট ছেলে।
পেকুয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রমতে, পেকুয়া উপজেলায় মোট ভোটারের সংখ্যা রয়েছে ১ লাখ ৩৫ হাজার ৩০০ জন। তার মধ্যে পুরুষ ৭৩ হাজার ৯৯৪ ও মহিলা ভোটার ৬১ হাজার ৩০৬ জন। মোট কেন্দ্র ৪৪টি, ভোট কক্ষ ৩১৮ টি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম জানান, ২১ মে পেকুয়ায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্টিত হয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া তেমন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost