1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
খুটাখালীর ৩ ও ৪নং ওয়ার্ড বিএনপির সহ সহযোগী সংগঠন উদ্যোগে ইফতার মাহফিল নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশকালে আরাকান আর্মির ৩ সদস্য আটক খুটাখালীতে ৩টি দোকান পুড়ে ছাঁইঃক্ষয়ক্ষতি প্রায় ২২ লাখ পেকুয়ায় প্রশিকার উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদেও মাঝে আর্থিক সহায়তা প্রদান ঘুমধুম সীমান্তে ৩ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার: আটক ১ চকরিয়ায় সন্ত্রাসী হামলায় আহত ৭, গ্রেপ্তার ১ : ঘটনা ধামা-চাপা দিতে পাল্টা মামলা পেকুয়া বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত , আহত-৫ নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১০ হাজার পিস ইয়াবা জব্দ সরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষনা বান্দরবানে ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরী বড় ব্যবধানে জয়

নাইক্ষ্যংছড়িতে উপজেলা পরিষদের প্রথম সভায় অধ্যাপক তোফাইল আহমদ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১৮৭ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের প্রথম সভায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ বলেছেন, সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে মিলেশিশে কাজ করতে চাই। জেলার এমপি বীর বাহাদুর উশৈসিং এর পরামর্শে স্বচ্ছ ও সুন্দরভাবে দায়িত্বপালন করে মানুষের সেবা করে লক্ষ্য পুরণ করা আমার স্বপ্ন। তাই দুর্নীতিমুক্ত -সুন্দর সমাজ বিনির্মানের মধ্যমে এ কাজ করে স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।
তিনি আরো বলেন, এখন আর ভেদাভেদ নয়-চাই ঐক্য। এখন সময় এসেছে সরকারের উন্নয়নমুখী কাজের সফুল মানুষের দোর গোড়ায় পৌঁছানো। যে দায়িত্বপালন করা আমাদের সকলের দায়িত্ব। এ দায়িত্ব পালনে আমরা সবাই আন্তরিক হবো এ আমাদের প্রত্যায়।
তিনি বুধবার (১৯ জুন) সকাল ১১ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সভাটি সঞ্চালনা করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া। সভায় তিনি বলেন, তিনি নাইক্ষ্যংছড়িতে যোগদান করেন মাত্র ৭ মাস।
এ সময়ে ফায়ার সার্ভিস স্টেশন চালু করনসহ বেশ কিছু উদ্যোগ নিয়েছেন তিনি। কিছু কাজ অসমাপ্ত রয়েছেন। এসব কাজ তিনি উপজেলা চেয়ারম্যানের সমন্বয় ও সহায়তায় সমাপ্ত করতে চান। সব মিলে নাইক্ষ্যংছড়িকে এভাবে সাঁজাতে চান বলে তার বক্তৃতায় উল্লেখ করেন তিনি।

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান কামাল উদ্দিন ও মহিলা ভাইস-চেয়ারম্যান সানজিদা আক্তার রুনা, এনএসআইর উপ-পরিচালক মোহাম্দমদ হোসাইন, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা শাহ আজিজ,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ, সাবেক সভাপতি শামিম ইকবাল চৌধুরী,আহবায়ক আবদুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক আবুল বশর নয়ন, আবদুর রশিদ মো: ইউনুছ শাহীন প্রমূখ।

সভা শেষে পরিষদ চেয়ারম্যানকে বরণ করে নেন উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদ্বয় নিজ নিজ অফিসে দাপ্তরিক কাজ শুরু করেন।

উল্লেখ্য, গত ২১ জুন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহকে বিপুল ভোটে পরাজিত করে স্বতন্ত্রপ্রার্থী অধ্যাপক তোফাইল আহমদ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost