ইউসুফ বিন হোছাইন, আপন বাংলা :
“যৌক্তিক বোধের শুদ্ধ প্রকাশ” এই স্লোগানকে সামনে রেখে আত্মপ্রকাশ করেছেন সৈকত ডিবেট ক্লাব (এসডিসি) কক্সবাজার।
৫ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় সৈকত ডিবেট ক্লাব (এসডিসি) আয়োজিত উদ্বোধন অনুষ্ঠান ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ডিবেট বাংলাদেশের কেন্দ্রীয় মডারেটর মিজবাহুল করিম।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সৈকত ডিবেট ক্লাব (এসডিসি) কক্সবাজারের চেয়ারম্যান মুসা ইবনে হোসাইন বিপ্লব। এতে বিষয় অতিথি ছিলেন এসডিসি’র উপদেষ্টা জাহেদ হোসাইন ও তায়েফুল ইসলাম শাওয়াল।
এই উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন সৈকত ডিবেট ক্লাব (এসডিসি) এর আহবান মহিউদ্দিন। এসময় একঝাঁক মেধাবী নবীন বিতার্কিক উপস্থিত ছিলেন।
Leave a Reply