1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
খুটাখালীর ৩ ও ৪নং ওয়ার্ড বিএনপির সহ সহযোগী সংগঠন উদ্যোগে ইফতার মাহফিল নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশকালে আরাকান আর্মির ৩ সদস্য আটক খুটাখালীতে ৩টি দোকান পুড়ে ছাঁইঃক্ষয়ক্ষতি প্রায় ২২ লাখ পেকুয়ায় প্রশিকার উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদেও মাঝে আর্থিক সহায়তা প্রদান ঘুমধুম সীমান্তে ৩ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার: আটক ১ চকরিয়ায় সন্ত্রাসী হামলায় আহত ৭, গ্রেপ্তার ১ : ঘটনা ধামা-চাপা দিতে পাল্টা মামলা পেকুয়া বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত , আহত-৫ নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১০ হাজার পিস ইয়াবা জব্দ সরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষনা বান্দরবানে ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরী বড় ব্যবধানে জয়

নাইক্ষ্যংছড়িতে ডাকাতির প্রস্তুতি সময়ে এক শীর্ষ ডাকাত অস্ত্রসহ আটক

  • আপডেট টাইম : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৯৬ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান):
নাইক্ষ্যংছড়ির বাইশারীতে গভীর রাতে এক রবার গোডাউনে ডাকাতির প্রস্তুতির সময় জনতার হাতে অস্ত্রসহ এক শীর্ষ ডাকাত আটক হয়েছে।
রবিবার (৯ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে বাইশারীর আব্দুর রহিম কোম্পানির রবার গোডাউনে (সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মং হ্লা মার্মার বাড়ীর সামনে) ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ছৈয়দ করিম নামে এক ডাকাতেকে আটক করেছে জনতা।

আটককৃত ব্যাক্তি কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড় ইউনিয়ননের করলিয়ামুরা গ্রামের রাস্তার মাথা নামক এলাকার কাসেম আলীর পুত্র ছৈয়দ করিম (৪০)।
স্থানীয় সূত্রে জানাযায়, রবিবার দিবাগত রাত ৩টার দিকে বাইশারী ইউনিয়নের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লা মার্মার বাড়ীর সামনে আব্দু রহিম কোম্পানির রবার গোডাউনে ডাকাতির প্রস্তুতির নিচ্ছিলো।
এ সময় স্থানীয় লোকজন রমজান মাসে সেহেরি সময় সড়ক দিয়ে লোকজন আসা-যাওয়াতে অস্ত্রসহ এক ব্যাক্তিকে দেখে ফেলে। তাৎক্ষণিক সুচিৎকারে এলাকার জনতার চারদিকে ঘিরে ফেলে এবং আটকাতে সক্ষম হয়। পরে পুলিশ তদন্তকেন্দ্রে খবর দিলে সাব-ইনস্পেক্টর ( আইসি) আবু সায়েম সঙ্গীয় টহল দল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। তখন জনতা আটকে রাখা ছৈয়দ করিম নামে এক ডাকাতকে পুলিশে সোপর্দ করেছে।
সে রামু উপজেলার ঈদগড়ের করলিয়ামুরার রাস্তার মাথায় এলাকার কাসেম আলীর পুত্র বলে স্ জানাযায়।
নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসরুরুল হক ঘটনার সত্যতা স্বীকার করে তিনি জানান,
রবিবার দিবাগত গভীর রাতে এলাকাবাসী অস্ত্রসহ এক ব্যাক্তিকে আটকে রাখার খবরের ঘটনাস্থলে পৌঁছে পুলিশের টহলদল। অস্ত্রসহ আটকে রাখা ছৈয়দ করিম নামে একজন ব্যক্তিকে সোপর্দ করেছে পুলিশের হাতে। তার বিরুদ্ধে অস্ত্র মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পূর্বে তার বিরুদ্ধে কোন মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর সবকিছু জানা যাবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost