1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
খুটাখালীর ৩ ও ৪নং ওয়ার্ড বিএনপির সহ সহযোগী সংগঠন উদ্যোগে ইফতার মাহফিল নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশকালে আরাকান আর্মির ৩ সদস্য আটক খুটাখালীতে ৩টি দোকান পুড়ে ছাঁইঃক্ষয়ক্ষতি প্রায় ২২ লাখ পেকুয়ায় প্রশিকার উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদেও মাঝে আর্থিক সহায়তা প্রদান ঘুমধুম সীমান্তে ৩ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার: আটক ১ চকরিয়ায় সন্ত্রাসী হামলায় আহত ৭, গ্রেপ্তার ১ : ঘটনা ধামা-চাপা দিতে পাল্টা মামলা পেকুয়া বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত , আহত-৫ নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১০ হাজার পিস ইয়াবা জব্দ সরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষনা বান্দরবানে ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরী বড় ব্যবধানে জয়

এনআইডি ইসির অধীনে রাখার দাবিতে নাইক্ষ্যংছড়িতে নির্বাচন কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১০১ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
ইসির অধীনে এনআইডি রাখার দাবিতে সারা
দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে নাইক্ষ্যংছড়িতেও  নির্বাচন কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করছেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ)  সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাচন অফিসের কার্যালয়ের সামনের এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় ঘোষিত মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ ও উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ সালাউদ্দিন আল আজাদ,ডাটা এন্ট্রি অপারেটর সজীব বড়ুয়া,স্ক্যানিং অপারেটর খন্দকার মু. ইমরান হুসাইন ও ডাটা এন্ট্রি অপারেটর মুহাম্মদ ফয়সাল হায়দার প্রমূখ।
এসময়, মানববন্ধনে-এক দুই তিন চার, এনআইডির পিছু ছাড়,’ ‘দাবি মোদের একটাই ইসির অধীনে এনআইডি চাই,’ ‘ভোট চুরির ধান্ধা বন্ধ কর, এনআইডির পিছু ছাড়,’ ‘এনআইডি রাজনৈতিক হাতিয়ার নয়, এটি ইসির অধিকার; ইসির অধীনে এনআইডি, জনগণের নিরাপত্তার গ্যারান্টি প্রভৃতি স্লোগান দেওয়া হয়।
নির্বাচন কর্মকর্তা জানান, কর্মসূচী পালনকালে এনআইডিসহ সব ধরনের সেবা বন্ধ রয়েছে।
আগামী ১৮ মার্চের মধ্যে বিদ্যমান আইন বাতিল করে এনআইডিকে নির্বাচন কমিশনের কাছে নাস্ত করতে দৃশ্যমান পদক্ষেপ না দেখলে আগামী বুধবার সারাদেশে কর্মবিরতি পালন করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।
ডাটা এন্ট্রি অপারেটর সজীব বড়ুয়া বলেন, আমরা ১১টা থেকে অবস্থান কর্মসূচি করছি এবং সবাই তা পালন করছে। ভোটারের সব ব্যক্তিগত তথ্যের হেফাজতকারী নির্বাচন কমিশন। আমাদের দাবি এনআইডি নির্বাচন কমিশনেই থাকবে।
তিনি বলেন, আগামী মঙ্গলবার পর্যন্ত সময় দিচ্ছি এর মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ না হলে ১৯ মার্চ সারা দেশে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত তিন ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost