দেলোয়ার হোসেন রশিদী:
সমস্ত দোকান কর্মচারীদের সাপ্তাহিক ০১ (এক) দিন ছুটি নিশ্চিত করে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা হোক, শ্রমিকরা দয়ার ভিখারি নয়, শ্রমিকরা অধিকারী ও রক্ষাকারী হিসেবে ইসলামি শ্রমনীতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। দোকান কর্মচারী শ্রমিকদের চরিত্র এবং কর্মের মাধ্যমে দাওয়াত দেয়ার অনুরোধ রইলো। আগামীর সংসদ শ্রমিকদের অধিকার নিশ্চিত করবে এমন সদস্যে ভরে উঠুক। সেই লক্ষে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহবান জানাচ্ছি।
২৬ জুন বৃহস্পতিবার রাত ১০টায় লোহাগাড়া দোকান কর্মচারী কল্যাণ সমিতি, লোহাগাড়া চট্টগ্রামের সাংগঠনিক ও চাঁদা পক্ষ উপলক্ষে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক জনাব মাওলানা মোখতার হোছাইন সিকদার এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা ও শ্রমিক নেতৃবৃন্দ যথাক্রমে জনাব মাষ্টার আব্দুস সালাম, মাওলানা মনির আহমদ, আব্দুল আলিম আব্দুল্লাহ, আমিনুল হক, মাওলানা মহিউদ্দিন আজাদ, সাবের আহমদ মুন্না ও মাষ্টার মোহাম্মদ ফারুক সহ দোকান কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।
কর্মী সম্মেলনের সভাপতিত্ব করেন অত্র সমিতির সভাপতি মুহাম্মদ আনোয়ার হোছাইন। সমাপনী বক্তব্যে শ্রমিক নেতা মুহাম্মদ আনোয়ার হোছাইন বলেন, “এদেশে শ্রমিকদের নায্য অধিকার আদায়ে ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য, এদেশ থেকে শ্রমিকদের শোষণ মুক্ত করতে দোকান কর্মচারী কল্যাণ সমিতি কাজ করে যাচ্ছেন। আজকের কর্মী সম্মেলনে শ্রমিকদের কণ্ঠস্বর হিসেবে আসার জন্য সবাইকে সমিতির পক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ রইলো।”
সভাপতির বক্তব্য, দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলন সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
Leave a Reply