1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
খুটাখালীর ৩ ও ৪নং ওয়ার্ড বিএনপির সহ সহযোগী সংগঠন উদ্যোগে ইফতার মাহফিল নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশকালে আরাকান আর্মির ৩ সদস্য আটক খুটাখালীতে ৩টি দোকান পুড়ে ছাঁইঃক্ষয়ক্ষতি প্রায় ২২ লাখ পেকুয়ায় প্রশিকার উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদেও মাঝে আর্থিক সহায়তা প্রদান ঘুমধুম সীমান্তে ৩ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার: আটক ১ চকরিয়ায় সন্ত্রাসী হামলায় আহত ৭, গ্রেপ্তার ১ : ঘটনা ধামা-চাপা দিতে পাল্টা মামলা পেকুয়া বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত , আহত-৫ নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১০ হাজার পিস ইয়াবা জব্দ সরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষনা বান্দরবানে ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরী বড় ব্যবধানে জয়

ট্রেনের ধাক্কায় ট্রাক ছিন্নভিন্ন আহত-২

  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৮৫ বার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনের বরইতলী মছনিয়া কাটা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি মালবাহী ট্রাক ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। কক্সবাজারগামী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে ১৪ জুলাই (রবিবার) সকাল ৬টার দিকে।

জানা গেছে,পেকুয়া থেকে চকরিয়াগামী একটি মালবাহী ট্রাক রেলক্রসিং অতিক্রম করার সময় সেখানে কোনো গেটম্যান কিংবা সতর্ক সংকেত ছিল না। রেলগেট খোলা থাকায় ট্রাকটি পার হওয়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে দ্রুতগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি হারবাং স্টেশন অতিক্রম করে এসে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।

প্রচণ্ড ধাক্কায় ট্রাকটি ছিন্নভিন্ন হয়ে যায় এবং এতে চালক ও সহকারী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

চকরিয়া সরকারী হাসপাতালের জরুরী বিভাগ সূত্রে জানা গেছে,দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করেন,ঝুঁকিপূর্ণ এই রেলক্রসিংয়ে দীর্ঘদিন ধরে গেটম্যান নেই,এমনকি কোনো সতর্কবার্তাও দেওয়া হয় না। রেল কর্তৃপক্ষের গাফিলতিই এই দুর্ঘটনার জন্য দায়ী।
দুর্ঘটনার পর সাময়িক সময়ের জন্য রেল চলাচলে বিঘ্ন ঘটে, তবে কিছুক্ষণ পর তা স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost