1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
খুটাখালীর ৩ ও ৪নং ওয়ার্ড বিএনপির সহ সহযোগী সংগঠন উদ্যোগে ইফতার মাহফিল নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশকালে আরাকান আর্মির ৩ সদস্য আটক খুটাখালীতে ৩টি দোকান পুড়ে ছাঁইঃক্ষয়ক্ষতি প্রায় ২২ লাখ পেকুয়ায় প্রশিকার উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদেও মাঝে আর্থিক সহায়তা প্রদান ঘুমধুম সীমান্তে ৩ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার: আটক ১ চকরিয়ায় সন্ত্রাসী হামলায় আহত ৭, গ্রেপ্তার ১ : ঘটনা ধামা-চাপা দিতে পাল্টা মামলা পেকুয়া বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত , আহত-৫ নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১০ হাজার পিস ইয়াবা জব্দ সরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষনা বান্দরবানে ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরী বড় ব্যবধানে জয়

চকরিয়া থানা পুলিশের শ্বসরুদ্ধকর অভিযান: অস্ত্রসহ দূর্ধর্ষ ৫ ডাকাত গ্রপ্তার

  • আপডেট টাইম : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩৩৯ বার

এ এম ওমর আলী:
কক্সবাজারের চকরিয়া-লামা ও আলীকদম আন্ত-মহাসড়কের পেশাদার ৫ দূর্ধর্ষ ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে চকরিয়া থানা পুলিশ। বুধবার (১অক্টোবর) দুপুর ১২ টায় টানা শাসরুদ্ধকর অভিযানে এদের গ্রেপ্তার করা হয়।

চকরিয়া থানার এস আই সুজন বড়ুয়া জানান, গত ২৮সেপ্টম্বর রাত ৭টার দিকে চকরিয়া-লামা সড়কের চকরিয়া ফাঁসিয়াখালীর হাঁসের দিঘী এলাকায় ৮/৯জনের একদল স্বশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নেয়। সড়কের গাছ কেটে বেরিকেড দেয়। ডাকাতি করতে লামা-আলীকদম থেকে আগত যাত্রীবাহি গাড়ী আটকে দেয়।

চকরিয়া থানা পুলিশের টিম ও স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা কয়েকটি গাড়ীর গ্লাস ভাংচুর ও কয়েকজন যাত্রীকে মারধর করে পালিয়ে যায়। এ ঘটনায় চকরিয়া থানার এসআই জাকির হোসেন বাদী হয়ে ২৯সেপ্টম্বর থানায় এজাহার দায়ের করেন।

অপারেশন অফিসার সাকিব জানান, জেলা পুলিশ সুপার মোঃ সাইফুদ্দিন শাহীনের সাবির্ক দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ারে নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউপির হাসেরদিঘী, লামা- আলীকদম রোড সংলগ্ন গহীন অরণ্যেের উচিতার বিল পাহাড় সহ আশপাশ এলাকায় দুপুর ১২টায় অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় আড়াই ঘন্টা শ্বাসরুদ্ধকর অভিযানে ৫ ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ফাসিঁয়াখালী ইউপির উচিতার বিল এলাকার শহরমুল্লুকের ছেলে মোঃ ওমর ফারুক(২৮), একই এলাকার মোঃ ফয়জউল্লাহর ছেলে মোঃ জিসান(১৯), জাকের আহমদের ছেলে বার্মাইয়া জসিম(২৬), নজরুল ইসলামের ছেলে মোঃ মোবারক(২৫) ও চকরিয়া পৌরসভার বিনামারা গ্রামের আবদুল মজিদের ছেলে আবুল কালাম(৪০)। এসময় একটি দেশীয় তৈরী থ্রিকোয়াটার এলজি, একটি দেশীয় তৈরী লোহার পাইপগান, ১টি সাদা রংয়ের তাজা কার্তুজ, ৫টি বিভিন্ন সাইজের দা ও রাম দা। চকরিয়া থানার অফিসার ইনচার্জ তৌহিদ আনোয়ার জানান, গ্রেপ্তারকৃতরা আন্তজেলা ডাকাত দলে সক্রিয় সদস্য। তারা সড়কসহ চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost