1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
খুটাখালীর ৩ ও ৪নং ওয়ার্ড বিএনপির সহ সহযোগী সংগঠন উদ্যোগে ইফতার মাহফিল নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশকালে আরাকান আর্মির ৩ সদস্য আটক খুটাখালীতে ৩টি দোকান পুড়ে ছাঁইঃক্ষয়ক্ষতি প্রায় ২২ লাখ পেকুয়ায় প্রশিকার উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদেও মাঝে আর্থিক সহায়তা প্রদান ঘুমধুম সীমান্তে ৩ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার: আটক ১ চকরিয়ায় সন্ত্রাসী হামলায় আহত ৭, গ্রেপ্তার ১ : ঘটনা ধামা-চাপা দিতে পাল্টা মামলা পেকুয়া বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত , আহত-৫ নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১০ হাজার পিস ইয়াবা জব্দ সরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষনা বান্দরবানে ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরী বড় ব্যবধানে জয়

নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ মার্কেট মালিক সমিতির কমিটি গঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৫৯ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ মার্কেট মালিক সমিতির কমিটি গঠিত হয়েছে। গত ১৪ জানুয়ারী রাত ৮ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলাস্থ মডেল মসজিদ মার্কেট প্রাঙ্গনে গোপন ব্যালটের মাধ্যমে ভোটে উক্ত সমিতির কমিটি গঠিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নুরুল আলম সাঈদ এবং সাধারন সম্পাদক নুরুল আবছার সুজন নির্বাচিত হয়েছেন। উপজেলা মডেল মসজিদ মার্কেটের দোকানের মালিকগণ গোপন ব্যালটের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে আগামী এক বছরের জন্য উক্ত সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত করেন। নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদের খতিব ও পেশ ইমাম আবু তাহের নোমানী উক্ত নির্বাচন পরিচালনা করেন। তাকে সার্বিক ভাবে সহযোগিতা করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদের মুয়াজ্জিন মো : ওসমান গনি।
নিবার্চন পরিচালনাকালে স্বাগত বক্তব্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদের খতিব ও পেশ ইমাম আবু তাহের নোমানী বলেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতির পরামর্শে উক্ত সমিতি গঠিত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার সকালে তার কার্যালয়ে সভায় ঘোষনা দিয়েছেন ,
উক্ত সমিতির কমিটির নির্বাচিত সদস্যগন প্রদাধিকার বলে উপজেলা মডেল মসজিদ পরিচালনা কমিটির সদস্য হিসাবে অন্তর্ভূক্ত হবেন। এছাড়া উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে ভূমিকা রাখবেন। এছাড়া উক্ত মার্কেটের দোকানদারদের বিভিন্ন সমস্যা সমাধানে ও উন্নয়ন কর্মকান্ডে ভূমিকা রাখবেন। সর্বোপরি উপজেলা মডেল মসজিদের পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মসজিদ পরিচালনার কাজে সার্বিক সহযোগিতা করবেন।সংবাদ প্রেরক, জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost