1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
খুটাখালীর ৩ ও ৪নং ওয়ার্ড বিএনপির সহ সহযোগী সংগঠন উদ্যোগে ইফতার মাহফিল নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশকালে আরাকান আর্মির ৩ সদস্য আটক খুটাখালীতে ৩টি দোকান পুড়ে ছাঁইঃক্ষয়ক্ষতি প্রায় ২২ লাখ পেকুয়ায় প্রশিকার উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদেও মাঝে আর্থিক সহায়তা প্রদান ঘুমধুম সীমান্তে ৩ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার: আটক ১ চকরিয়ায় সন্ত্রাসী হামলায় আহত ৭, গ্রেপ্তার ১ : ঘটনা ধামা-চাপা দিতে পাল্টা মামলা পেকুয়া বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত , আহত-৫ নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১০ হাজার পিস ইয়াবা জব্দ সরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষনা বান্দরবানে ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরী বড় ব্যবধানে জয়

খুটাখালীতে ৩টি দোকান পুড়ে ছাঁইঃক্ষয়ক্ষতি প্রায় ২২ লাখ

  • আপডেট টাইম : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১ বার

জিয়াউল হক জিয়া:
চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পাগলিরবিল এলাকায় ৩টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়।পুড়িয়ে যাওয়া দোকানপাটের মালামাল সহ প্রায় ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ব্রীজ সংলগ্ন খুটাখালী ইউপির ১নং ওয়ার্ডের পাগলিরবিল এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত দোকানীরা হলেন- ডাঃ জুয়েল এর হোমিওপ্যাথিক দোকান,আবুল নসর কুলিং কর্ণার আর মোঃ হাছান এর মুদি সহ কুলিং কর্ণার দোকান।সকলই একই স্হানের বাসিন্দা।
ক্ষতিগ্রস্ত দোকানী ডাঃ নুরুল কবির প্রতিবেদককে জানান-কুলিং কর্ণার আবুল নসরের দোকানের গ্যাস সিলিন্ডার থেকে অগ্নি কান্ডের সূত্রপাত ঘটেছে বলে আবুল নসর নিজেই স্বীকার করছেন।আমার দোকানের লাগোয়া নসরে দোকান।তার দোকানে হঠাৎ আগুন জ্বলে উঠে।তখন আমার দোকান বন্ধ ছিল।এমতাবস্থায় সিলিন্ডারের আগুন মূর্হুতে মধ্যে ছড়িয়ে পড়লে,আমার দোকানে থাকা প্রায় ৮লাখ টাকার ওষুধ পুড়ে যায়।তেমনিভাবে নসর আর হাছানের দোকানেরও বিভিন্ন মালামাল পুড়ে যায়এতে প্রায় ২২ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।পরে চকরিয়া থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছার আগেই সব পুড়ে শেষ।তখনও আগুন চলমান ছিল।পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।এখন দোকানের মালামাল সহ ছাউনিও পুড়ে ছাঁই হয়ে গেছে।আমরা সবাই ঋণগ্রস্ত মানুষ।
ওয়ার্ডের মেম্বার ছলিম উল্লাহ বলেন-হঠাৎ আগুন লেগে তিন দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে।এতে ২০/২২ টাকার মালামাল পুড়ে গেছে।বিষয়টি আমি চেয়ারম্যানকে জানিয়েছি।চেয়ারম্যানের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হবে।ক্ষতিগ্রস্তগ্রস্ত দোকান দেখতে খুটাখালী বিএনপির কয়েকজন নেতাকর্মীরা এসেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost