1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
খুটাখালীর ৩ ও ৪নং ওয়ার্ড বিএনপির সহ সহযোগী সংগঠন উদ্যোগে ইফতার মাহফিল নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশকালে আরাকান আর্মির ৩ সদস্য আটক খুটাখালীতে ৩টি দোকান পুড়ে ছাঁইঃক্ষয়ক্ষতি প্রায় ২২ লাখ পেকুয়ায় প্রশিকার উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদেও মাঝে আর্থিক সহায়তা প্রদান ঘুমধুম সীমান্তে ৩ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার: আটক ১ চকরিয়ায় সন্ত্রাসী হামলায় আহত ৭, গ্রেপ্তার ১ : ঘটনা ধামা-চাপা দিতে পাল্টা মামলা পেকুয়া বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত , আহত-৫ নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১০ হাজার পিস ইয়াবা জব্দ সরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষনা বান্দরবানে ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরী বড় ব্যবধানে জয়

কক্সবাজার জেলার ৪টি আসনের অধিকাংশ ভোটকেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪
  • ১০১৪ বার

বিজন কুমার বিশ্বাস:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের ৪টি আসনের ৫৫৬টি ভোটকেন্দ্রের মধ্যে অধিকাংশই ভোট কেন্দ্র‘ঝুঁকিপূর্ণ’ ও অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচনে দায়িত্বে থাকা প্রশাসন। কক্সবাজার-২ মহেশখালী ও কুতুবদিয়া আসনে শতভাগ কেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছেন। কক্সবাজার ৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৬ জন প্রার্থী। এর মধ্যে কক্সবাজার-১ আসনে ৭জন, কক্সবাজার-২ ও কক্সবাজার-৩ আসনে ৬জন করে ও কক্সবাজার-৪ আসনে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা যায় ৪টি আসনে মোট ভোটার ১৬ লাখ ৫৩ হাজার ৯৬০ জন এর মধ্যে প্রায় চার লাখ সংখ্যালঘু ভোটার রয়েছেন। অধিকাংশ সংখ্যালঘু ভোটারের একটি বড় অংশ রয়েছে কক্সবাজার পৌরসভা, মহেশখালী, কুতুবদিয়া, রামু ও চকরিয়া উপজেলায়।
কক্সবাজার-১ আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৮৬ হাজার ২৫২ জন। ভোটকেন্দ্র রয়েছে ১৫৮টি।
এর মধ্যে পেকুয়া উপজেলায় ভোটকেন্দ্র রয়েছে ৪৪টি। যার মধ্যে ২২টিকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ এবং ২২টিকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। চকরিয়া উপজেলায় ভোটকেন্দ্র রয়েছে ১১৪টি। এর মধ্যে ৯৬টিকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ ও ১৮টিকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনে প্রার্থীরা হলেন- বর্তমান সংসদ সদস্য জাফর আলম স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে, বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম হাতঘড়ি প্রতীকে, ওয়ার্কার্স পার্টির প্রার্থী আবু মোহাম্মদ বশিরুল আলম হাতুড়ি প্রতিকে, জাতীয় পার্টির হোসনে আরা লাঙ্গল প্রতীকে, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ বেলাল উদ্দিন মোমবাতি প্রতীকে, বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী জাফরের ছেলে তানভীর আহমেদ সিদ্দিকী তুহিন ঈগল প্রতীকে, স্বতন্ত্র প্রার্থী কামরুদ্দিন আরমান কলারছড়ি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কক্সবাজার-২ মহেশখালী-কুতুবদিয়া আসনে ভোটার রয়েছেন ৩ লাখ ৪৮ হাজার ১৩৮ জন। ভোটকেন্দ্র রয়েছে ১১৮টি। এর মধ্যে মহেশখালীর ৮১টি ভোটকেন্দ্রের সবকটি কেন্দ্রকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ ও কুতুবদিয়া উপজেলার ৩৭টি কেন্দ্রের সবকটিকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
কক্সবাজার-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক নৌকা প্রতীকে, বিএনএম এর প্রার্থী শরীফ বাদশাহ নোঙর প্রতীকে, ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ইউনুস মিনার প্রতীকে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ জিয়াউর রহমান চেয়ার প্রতীকে, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ খায়রুল আমীন একতারা প্রতীকে , বাংলাদেশ ন্যাশালিস্ট পার্টির মাহবুবুল আলম আম প্রতীকে।
কক্সবাজার-৩ সদর-রামু-ঈদগাঁও আসনে ভোটার রয়েছেন ৪ লাখ ৮৯ হাজার ৬১০ জন। ভোটকেন্দ্র রয়েছে ১৬৭টি। এর মধ্যে রামুতে ৬৪টি, কক্সবাজার সদরে ৭৬টি ও ঈদগাঁও উপজেলায় রয়েছে ৩৬টি ভোটকেন্দ্র। এসব ভোটকেন্দ্রের মধ্যে ৯০ শতাংশ ভোটকেন্দ্রকেই ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
কক্সবাজার-৩ সদর-রামু-ঈদগাঁও আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল নৌকা প্রতীকে, জাতীয় পার্টির অ্যাডভোকেট মোহাম্মদ তারেক লাঙ্গল প্রতীকে, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আব্দুল আউয়াল মামুন হাতঘড়ি প্রতীকে, ন্যাশনাল আওয়ামী পার্টির শামীম আহসান ভুলু কুঁড়েঘর প্রতীকে , বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মোহাম্মদ ইব্রাহিম টেলিভিশন প্রতীকে, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ ঈগল প্রতীকে।
কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনে ভোটার রয়েছেন ৩ লাখ ২৬ হাজার ৯৭১ জন। ভোটকেন্দ্র রয়েছে ১০৪টি। এর মধ্যে টেকনাফের ৫৭টি কেন্দ্রের মধ্যে ১৪টিকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ ও উখিয়ার ৪৭টি কেন্দ্রের মধ্যে ৩৪টিকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
কক্সবাজার-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার নৌকা প্রতীকে, জাতীয় পার্টির নুরুল আমিন চৌধুরী ভুট্টো লাঙ্গল প্রতীকে , ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুল আলম আম প্রতীকে, তৃণমূল বিএনপির মুজিবুল হক মুজিব সোনালি আঁশ প্রতীকে, ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ওসমান গণি চৌধুরী মিনার প্রতীকে, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ ইসমাইল ডাব প্রতীকে, স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল বশর ঈগল প্রতীকে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান আমাদের প্রতিনিধি কে জানান, কক্সবাজারের ৪টি আসনের সবকটি কেন্দ্রকেই বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
ভোটকেন্দ্র দখল, ব্যালট ছিনতাই কিংবা কোনো ধরনের গোলযোগের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost