1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

পেকুয়ায় ধর্ম উপদেষ্টা: ইতিহাসে লেখা থাকবে ওয়াসিমের নাম

  • আপডেট টাইম : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১০২৩ বার

রিয়াজ উদ্দিন, পেকুয়া :

দেশ পরিবর্তনের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম থেকে শহীদ হয়েছেন পেকুয়ার সন্তান ওয়াসিম আকরাম। তার প্রাণ উৎসর্গ করায় জাতি চিরকাল তার প্রতি কৃতজ্ঞ। ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

কেউ আইনের উর্ধ্বে নয়। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। ইতোমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছে, যারা পলাতক আছে তাদেরকেও দ্রুত গ্রেপ্তার করা হবে।

শনিবার বেলা ২টায় পেকুয়া উপজেলাস্থ সদর ইউপির বাঘগুজারার বাসিন্দা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি আরো বলেন, সরকার জুলাই বিপ্লব নামে একটি ফাউন্ডেশন করেছে, সেখান থেকে শহীদ এবং আহতদের সহায়তা করা হচ্ছে। ইতোমধ্যে শহীদ পরিবারকে ৩০লক্ষ করে টাকা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। আজকে ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতায় আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ২লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদী দুঃশাসন থেকে সাধারণ জনগণকে মুক্ত করতে কাজ করে যাচ্ছে।

ওই সময় শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলমের উদ্দেশ্যে ধর্ম উপদেষ্টা বলেন, গণবিপ্লবে যারা শহীদ হয়েছেন, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। এই সরকার যাওয়ার পরও ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারের প্রতি সব সময় খোঁজ খবর রাখা হবে। পরে ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।

এ সময় ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মু. আ. আউয়াল হাওলাদার, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসি উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost