1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
খুটাখালীর ৩ ও ৪নং ওয়ার্ড বিএনপির সহ সহযোগী সংগঠন উদ্যোগে ইফতার মাহফিল নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশকালে আরাকান আর্মির ৩ সদস্য আটক খুটাখালীতে ৩টি দোকান পুড়ে ছাঁইঃক্ষয়ক্ষতি প্রায় ২২ লাখ পেকুয়ায় প্রশিকার উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদেও মাঝে আর্থিক সহায়তা প্রদান ঘুমধুম সীমান্তে ৩ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার: আটক ১ চকরিয়ায় সন্ত্রাসী হামলায় আহত ৭, গ্রেপ্তার ১ : ঘটনা ধামা-চাপা দিতে পাল্টা মামলা পেকুয়া বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত , আহত-৫ নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১০ হাজার পিস ইয়াবা জব্দ সরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষনা বান্দরবানে ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরী বড় ব্যবধানে জয়

ঢাবিতে বন্ধ হলো গণতান্ত্রিক ছাত্র শক্তির সকল কার্যক্রম

  • আপডেট টাইম : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮২৯ বার

আপন বাংলা ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র শক্তি’র সব কার্যক্রম বন্ধ । ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্ররাজনীতির বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের জোরাল অবস্থানের পর বন্ধ করা হলো এসব কার্যক্রম।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সংগঠনটির অফিসিয়াল ফেইসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাস থেকে এ তথ্য জানা যায়।
শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন, রাজনৈতিক ব্যক্তি, পরিসর ও সংস্কৃতি নির্মাণ, শিক্ষার্থী কল্যাণ, ছাত্র-নাগরিক রাজনীতি নির্মাণকে ও রাষ্ট্র-রাজনৈতিক ব্যবস্থা পুনর্গঠনের অঙ্গীকার নিয়ে গত বছরের ৪ অক্টোবর আত্মপ্রকাশ করে ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম ছিলেন এই সংগঠনের সদস্য সচিব আর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ছিলেন এই সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক।
৩১ সদস্যের এই কমিটির অনেকেই বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং সহসমন্বয়ক পদে আছেন। এমন এক সময়ে গণতান্ত্রিক ছাত্র শক্তি তাদের কমিটি ও কার্যক্রম স্থগিত করেছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে সকল ধরণের ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু করেছে।
গতকাল শুক্রবার শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছেন।
সমাবেশে শিক্ষার্থীরা বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আট দফা বা নয় দফার অন্যতম একটি দফা ছিল ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা। কিন্তু সেই কথাই অনেকেই এখন ঘুরিয়ে-ফিরিয়ে বলার চেষ্টা করছেন। সমন্বয়কদের অনেকেই এখন ছাত্ররাজনীতির পক্ষে দাঁড়িয়েছেন। আমরা এটি মেনে নেব না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস আগামী ২২ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা থাকলেও ক্যাম্পাস থেকে রাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার কথা জানান এই শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost