1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার

বাইশারীতে প্রবল বর্ষনে ও পাহাড়ী ঢলে ৮ গ্রামে ৪ শতাধিক পরিবার পানিবন্দি 

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২২৪ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে প্রবল বর্ষন ও পাহাড়ী ঢলে ৮ গ্রামের ৪ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
বৃহস্পতিবার(২২ আগস্ট)ভোর রাত থেকে প্রবল বর্ষন শুরু হলে ইউনিয়নের  ৮ গ্রামে পানিবন্দি হয় ৪ শতাধিক পরিবার। ভেসে যায় গরু, ছাগল, হাস মুরগী, নষ্ট হয়ে হয়ে ফসল, বীজ তলা। পানিতে ভেসে নিয়ে যায় দক্ষিন বাইশারী গ্রামের নুরুল আলমের বসতবাড়ি সহ কয়েকটি বাড়ী।
দক্ষিন বাইশারী গ্রামের গ্রামের নুরুল আলম জানান, ভোর রাতের এক ঘণ্টা বৃষ্টিতে পুরো গ্রাম ডুবে যায়।
একই গ্রামের বাসিন্দা মোঃ জুনাইদ জানান তার বসত ঘরের ভিতরে প্রচুর পানি। হাস মুরগি পানিতে ভেসে গেছে। একটি গরু ও পানিতে ভেসে গিয়ে মারা যায়।
অপরদিকে বাইশারী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ও বাংলাদেশ জামায়াতে ইসলামির পক্ষ থেকে পৃথক পৃথক দলে বিভক্ত হয়ে পানিবন্দি মানুষের পাশে গিয়ে সহযেোগিতায় এগিয়ে আসেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল করিম বান্টু ও সাধারণ সম্পাদক আবুল কালাম জানান  বিএনপির পক্ষ থেকে ৩ হাজার মানুষের জন্য দু বেলা খাবারের  ব্যাবস্থা করেছেন।
অপরদিকে বাংলাদেশ জামায়াত ইসলামির বাইশারী ইউনিয়ন শাখার পক্ষ থেকে ও পানিবন্দি মানুষের মাঝে খাবার বিতরনের ব্যাবস্থা করেছেন বলে জানান জামায়াত নেতা মোঃ রফিক বশরী।
বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম জানান এত পানি আর দেৃখেননি। তাছাড়া তিনি ক্ষতি গ্রস্থ এলাকা পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আবহিত করেছেন এবং পানিবন্দি লোকজনের জন্য খাবারের ব্যাবস্থা করেছেন।
সরজমিনে গিয়ে দেখা যায় বাইশারী ইউনিয়নের ৮ টি গ্রামের ৪  শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ৮ টি গ্রামের মধ্যে রয়েছে পশ্চিম বাইশারী, দক্ষিন বাইশারী, মধ্যম বাইশারী, পুর্ব বাইশারী, নারিচ বুনিয়া, করলিয়ামুরা, গোদাম পাড়া সহ বাইশারী বাজারের প্রায় ১০ টি দোকানে পানি ঢুকে ব্যাাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরই মধ্যে বেশী ক্ষতি হয়েছে শিবলির মুদি দোকান। এছাড়া  রাস্তাঘাট ও খালের বেড়িবাঁধ গুলু ভেংগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এবিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া জানান, ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের জন্য প্রাথমিক ভাবে  ২ টন চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। এলাকার মানুষজনকে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে। ক্ষতি গ্রস্থ এলাকা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost