1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার”

পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ

  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার

গত ১৪ এপ্রিল দৈনিক মেহেদী পত্রিকায় পেকুয়ার পূর্ব মেহের নামার পূর্বপাড়ায় বসতবাড়িতে আগুন শীর্ষক সংবাদের প্রতিবাদের প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগি জাকের হোছাইন। তিনি দাবী করেন- স্থানীয় মাস্টার রুহুল কাদের ও জসিমউদ্দিনের নের্তৃত্বে দুর্বৃত্তরা আমার ভাতিজা জাহেদের বসতবাড়িতে আগুন দেয়। এ সংক্রান্তে “পেকুয়ায় বসতবাড়িতে আগুন” শীরোনামে দৈনিক মেহেদী পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন জসিম ও মাস্টার রুহুল কাদের। তাদের প্রতিবাদখানা যেন শাক দিযে মাছ ঢাকার চেষ্টা। তারা সাজানো বক্তব্য তোলে ধরে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করেছেন। মূলত মাস্টার রুহুল কাদের ও পুলিশের কনস্টেবল থেকে এস আই হওয়া নেজামউদ্দিনের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনে বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। যা খুবই দুঃখজনক। প্রতিবাদের নামে জসিম ও রুহুল কাদের প্রকৃত ঘটনা আড়াল করতে একটি কাল্পনিক প্রতিবাদ লিপি দিয়েছে। নেজামউদ্দিন ও রুহুল কাদের গং এর সাথে আমি নিম্ন সাক্ষরকারি জাকের হোসনের ১ একর ৫০শতক জমি জমি নিয়ে বিরোধ রয়েছে। যার মৌজা :মেহেরনামা, আর এস খতিয়ান নং২০১১, বিএস খতিয়ান নং ৫৭৫, জমাভাগ খতিয়ান নং ১০০২, ১০১০ ও ২৬৬৭, বিস দাগ নং ৭০৯২, ৮১৪৪, ৮১৪৩। প্রতিপক্ষরা দীর্ঘকাল ধরে এ জমি অবৈধভাবে জবরদখলের চেষ্টা করে আসছে। এরই ধারাবাহিকতায় দুর্বৃত্তরা আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে আসছে, ওদের মিথ্যা মামলায় আমি দুইবার কারাগারে গিয়েছি। ভূমি দস্যূরা গত ১২ এপ্রিল আমার ভাতিজা জাহেদের বাড়ীতে আগুন দেয়, আমার ৯৫ বছর বয়সী পিতা জনাব কাসেম আলী তাহাজ্জুদ নামাজ পড়তে উঠলে তা তিনি দেখে ফেলেন। ফলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাদের প্রতিবাদ লিপিতে তারা প্রকৃত সত্য আড়াল করে উল্টো আমি নিম্ন সাক্ষরকারির উপর দোষ চাপানোর চেষ্টা করে। বর্তমানেও তারা প্রতিনিয়ত আমাকে অপহরণ করবে, গুম করবে এবং হত্যা করবে বলে প্রকাশ্যে হুমকী দিচ্ছে। তারা স্থানীয় শালিস বিচার মানেনা, সেনাবাহিনীর বিচারও তারা মানেনি। তারা যে প্রকৃত ভূমিদস্যূ তা শীলখালী ইউপির প্যানেল চেয়ারম্যান প্রত্যয়নপত্র দিয়েছে। তারা ভূমি দস্যূ হিসেবে এলাকায় বহুল পরিচিত বললে চলে। আমি রহুল কাদের ও জসিমের কথিত প্রতিবাদের প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারি-
জাকের হোসেন, পিতা: কাসেম আলী,
৪নং ওয়ার্ড, মেহেরনামা, পেকুয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost