1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার”

লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে

  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২০ বার

লোহাগাড়া প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চেক প্রতারণা মামলায় মোঃ আনোয়ার হোসেন মেজবাহ নামে এক যুবককে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। লাখ লাখ টাকা নয়ছয় ও চেক নিয়ে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার মাশাবি রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করা হয়। পরদিন সকালে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত তাকে কারাগারে প্রেরণ করে।

জানা গেছে, চেক প্রতারণার অন্তত পাঁচটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। দুটি মামলায় সাজাও হয় বলে জানিয়েছেন ভিক্টিমদের কয়েকজন।

স্থানীয়রা জানান, বহু মানুষকে দোকান বরাদ্দসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে তিনি হাতিয়ে নিয়েছেন কোটি টাকারও বেশি। সাজা ও গ্রেফতারি পরোয়ামা ছিল তার বিরুদ্ধে।
এর আগেও চেক প্রতারণা মামলায় তিনি কয়েকবার আটক হয়েছিলেন বলে জানা গেছে।

লোহাগাড়া থানার এ এস আই লুৎফুর রহমান বলেন, এসআই মাইনুদ্দিনের নেতৃত্বে আনোয়ার হোসেন মেজবাহকে উপজেলার মাশাবি রেস্টুরেন্টের সামনে থেকে আটক করা হয় বৃহস্পতিবার, শুক্রবার সকালে কোর্টে চালান দেওয়া হয়েছে এবং উনার বিরুদ্ধে পাঁচটি মামলা আছে।
এ বিষয়ে জানতে লোহাগাড়া থানার কর্মকর্তা (ওসি) আবদুল জলিল এর সাথে মুটুফোনে বারবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।

জানা গেছে, আনোয়ার হোসেন মেজবাহ নিজেকে আধুনগর ইউনিয়নের ১ ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি পরিচয় দিতেন। ৫ আগস্টের পর তিনি এই পরিচয়ে এলাকায় পিকনিকেরও আয়োজন করেন। যেখানে জামায়াতের সিনিয়র নেতৃবৃন্দকে উপস্থিত থাকতে দেখা গেছে।

তবে আধুনগর ইউনিয়ন জামায়াতের আমীর মাষ্টার আব্দুল কাদের সাংবাদিকদের জানান, আনোয়ার হোসেন মেজবাহ বর্তমানে জামায়াতের কোনো গুরুত্বপূর্ণ পদে নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost