1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার

রামুর বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন,সাবেক এমপি লুৎফর রহমান কাজল

  • আপডেট টাইম : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ২৩১ বার

 
জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
নাইক্ষ্যংছড়ির পাশ্রাববর্তী রামু উপজেলার কাউয়ারখোপ, গর্জনিয়া ও কচ্ছপিযা ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী  কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

২৩ আগস্ট(শুক্রবার) সকাল নয়টায় বের হযে তিনি প্রথমে কাউয়াখোপ পরে কচ্ছপিয়া, গর্জনিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তা ঘাট পরিদর্শন করেন ও বন্যাদূর্গত দুই হাজারের অধিক মানুষের মাঝে  ত্রাণ বিতরণ করেন। পরে তিনি বন্যায় নিহত গর্জনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আমজাদ হোসেনের এর বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে কথা বলে সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন এবং ছেলে আর্থিক অনুদান প্রদান করেন। 

এসময় তিনি বলেন, রামুসহ জেলার বিভিন্ন স্হানে এখনো অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, পানি বন্দী এসব মানুষ কে প্রয়োজনীয় ত্রান প্রদান ও বন্যায় ক্ষতি গ্রস্হ রাস্তা জরুরী ভিত্তিতে পুনঃ নির্মান করতে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহবান জানান। 

পরিদর্শন ও ত্রাণ বিতরণ কালে লুৎফুর রহমান কাজলের সাথে ছিলেন, রামু উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমদ, সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, সহ-সভাপতি সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক ফয়সাল কাদের, কোষাধ্যক্ষ ফরিদুল আলম, জেলা যুবদলের সহ-সভাপতি জাবেদ ইকবাল, গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম, কচ্ছপিযা সভাপতি সৈয়দ আলম, কাউয়ারখোপ সভাপতি এনামুল হক, দিদারুল আলম সিকদার,রামু উপজেলা যুবদলের আহবায়ক জহির আলম, সদস্য সচিব তৌহিদুল ইসলাম, ছাত্রদলের আহবায়ক সানাউল্লাহ সেলিম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাজাহান লুতু, সদস্য সচিব এরশাদ উল্লাহ, কৃষকদলের সদস্য সচিব আনোয়ারুল হক, তাতীঁদলের আহবায়ক মনজুর আলমসহ উপজেলা বিএনপি, যুবদল ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost