1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার

পেকুয়ায় দুবৃর্ত্তের ছুরিকাঘাতে শ্রমিকদল নেতা নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২১৯ বার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় দুবৃর্ত্তের ছুরিকাঘাতে উপজেলা শ্রমিকদল নেতা নিহত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) রাত ৯টায় পেকুয়া বাজার ওয়াপদা অফিসের সামনে এ হত্যার ঘটনা ঘটে। নিহত শ্রমিক নেতা শহিদুল ইসলাম শওকত (৩৬) উপজেলার সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকার মৃত শফিউল আলমের ছেলে ও পেকুয়া সদর পশ্চিম জোনের শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক।
স্থানীয়রা জানান, শওকতের সাথে বদিউল আলম গ্রæপের সিএনজি অটোরিকশা সংগঠনের নেতৃত্ব নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে নিহত হন শওকত।
নিহত শওকতের ভগ্নিপতি শফি জানান, একই এলাকার আবদু রশিদের ছেলে বদিউল আলম, উত্তর গোঁয়াখালীর মাহাম্মদ ছবির ছেলে সাজ্জাদ, নওশা মিয়ার ছেলে খোরশেদ আলম সহ আরও কয়েক জন শওকতের উপর হামলা করলে ছুরিকাঘাতে শওকত ও তার ভাই সাকের (৩৩), চাচাতো ভাই তারেক (২২) গুরুতর আহত হয়। আহতদের চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথিমধ্যে শওকত মারা যায়।
পেকুয়া উপজেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ বলেন, মদ খেয়ে মাতলামি করার সময় নওশামিয়ার ছেলে খোরশেদকে শওকতসহ এলাকার কয়েকজন লোক ধরে নিয়ে বেঁধে রাখলে বদিউল আলম, সাজ্জাদ, টুইন্যা সহ একদল লোক শওকতের ওপর সশস্ত্র হামলা করে এতে হামলাকারীদের ছুরিকাঘাতে শওকত নিহত হয়।

ঘটনার বিষয় নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ জানান, দু’পক্ষের মারামারিতে শওকত ছুরিকাঘাতে গুরুতর আহত হয়,পরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়ার পথে সে মারা যায় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost