1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার

পেকুয়ায় জায়গার বিরোধে ৫জনকে কুপিয়ে জখম

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৮ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় জায়গার বিরোধের জেরে একই পরিবারের নারীসহ পাঁচজনকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের পুর্ব টইটং চৌকিদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।আহতেরা হলেন, চৌকিদার পাড়ার মৃত আসহাব মিয়ার ছেলে মো.মহছন আলী (৫৫), তাঁর স্ত্রী নুরতাজ বেগম (৪৫), ছেলে মো. রিফাত (১৭), বড় ভাই মো.হোসাইন (৫৮) ও বোন মেহরাজ খাতুন (৬০)। তাদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে নুরতাজ বেগমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়সুত্রে জানা গেছে, সংরক্ষিত বনাঞ্চলের জায়গা নিয়ে মহছন আলীর সাথে প্রতিবেশী মৃত আব্দু রহিমের ছেলে নেজাম উদ্দিনের বিরোধ চলছে। সম্প্রতি বিরোধ চরম আকার ধারণ করে। এর জের ধরে রাতে নেজাম উদ্দিন গং মহছন আলীর পরিবারের ওপর পরিকল্পিত মারপিট করে।

আহত মহছন আলী বলেন, ৭ থেকে ৮ বছর আগে প্রতিবেশী আব্দু রহিমের কাছ থেকে রিজার্ভ ভুমি (পাহাড়ি জায়গা) ক্রয় করি। সেখানে ক্ষেত খামার করে আসছি। আব্দু রহিম মারা গেছেন। সম্প্রতি ওই জায়গা জবর দখল করতে চায় তার ছেলে নেজাম উদ্দিন। জায়গায় ঘর নির্মাণ করতে গেলে নেজাম উদ্দিন বাধা দিচ্ছে।
রাতে চৌকিদার পাড়া ছাদেকের চায়ের দোকানে নেজামের সাথে আমার সামান্য বাকবিতন্ডা হয়। সে আমাকে মারধর করে। এসময় ছেলে রিফাত আমাকে উদ্ধার করতে এগিয়ে আসলে তাকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে।

তিনি আরো বলেন, ছেলেকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে এসময় নেজামের নেতৃত্বে জমির উদ্দিন, আব্দুল করিম, রেজাউল করিম,শামসুল আলম, আব্দু সোবহান, রিফাত, এরফানসহ ১০-১২ জন লোক ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ফের আমাদের ওপর হামলা চালায়। এসময় পাঁচজন গুরুতর আহত হই।

এ ব্যাপারে অভিযুক্ত নেজাম উদ্দিন এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানায়, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost