1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার

শাহ পরীর দ্বীপ ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৫ বার

টেকনাফ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাহ পরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন শাখা ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

শাহ পরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন শাখা ছাত্রদলের সভাপতি আবদুর রহমান ইবনে আমিন এর সভাপতিত্বে আবদুল মাবুদ এর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিদ্দিক আহমদ মেম্বার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা তাতীদলের সভাপতি আবদুল আমিন, টেকনাফ সদর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নুর কালাম, কক্সবাজার জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক আব্দুর রউফ, টেকনাফ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন, টেকনাফ উপজেলা তাতীদলের সাধারণ সম্পাদক আজিজ, টেকনাফ উপজেলা মটর শ্রমিক দলের সভাপতি শরিফ হোসেন কালো, টেকনাফ উপজেলা মটর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোহেল আহমদ, টেকনাফ সরকারি কলেজের সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান, শাহ পরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আক্তার ফারুক, শাহ পরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর,সহ আরো অনেকেই।

প্রধান অতিথির বক্তব্যে ছিদ্দিক আহমদ বলেছেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ছাত্রজনতার গণ–অভ্যুত্থানে যে আত্মত্যাগের মাধ্যমে নতুন বংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে, সেই চেতনা গভীরভাবে স্মরণ রাখবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।’

শাহ পরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন শাখা ছাত্রদলের সভাপতি আবদুর রহমান ইবনে আমিন বলেন, সকল শহীদ যে স্বপ্ন বাস্তবায়নের জন্য সাম্য, মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারা রাজপথে ছিল। সে কারণে তারা শহীদও হয়েছেন। ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা বিলুপ্ত করার জন্যই তারা রাজপথে ছিল। এই বাংলাদেশে যেন আর কখনো ফ্যাসিবাদ কায়েম না হয়, কোন স্বৈরাচার যেন আর ক্ষমতায় অধিষ্ঠিত না হতে পারে এবং দেশের কেউ যেন বৈষম্যের শিকার না হয়, সেই ধরনের সমাজ গড়ার প্রত্যয়ে ছাত্রদল শহীদদের চেতনা হৃদয়ে ধারণ করে পথ চলবে। এটাই আমাদের অঙ্গীকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে স্বৈরাচারী হাসিনা সরকার যেভাবে দমন, নিপীড়ন ও গণহত্যাযজ্ঞ চালিয়েছে, তার অতি দ্রুত বিচারের দাবি জানাই। শুধু ছাত্র আন্দোলনই নয়, বিগত ১৫ বছরের প্রতিটি হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্তসহ জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে, আমরা অতীতের সকল হত্যাকাণ্ডের বিচার চাই। জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের সকল শহীদ পরিবারের পাশে ছাত্রদল থাকবে এবং তাদেরকে সহযোগিতা করতে সর্বাত্মক চেষ্টা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost