1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে গুলি ও ছুরিকাঘাতে নিহত ২

  • আপডেট টাইম : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৪ বার

বিজন কুমার বিশ্বাস:
রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। আবারও উখিয়ার রোহিঙ্গা শিবিরে ‘আধিপত্য বিস্তারের’ জেরে পৃথক ঘটনায় প্রতিপক্ষের সন্ত্রাসীদের গুলি ও ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছেন।
সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরে উখিয়া উপজেলার কুতুপালং লাল পাহাড় ৪ নম্বর এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্প ও জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শামীম হোসেন।
কুতুপালং লাল পাহাড়ে নিহত হয়েছেন ৪ নম্বর এক্সটেনশন ক্যাম্পের সি-১ ব্লকের রশিদ আহমেদের ছেলে কবির আহমেদ (২৭) ও জমতালী ১৫ নম্বর ক্যাম্পে নিহত হয়েছেন মৃত হাবিবের ছেলে নুর বশর (৫৪)।
উখিয়া থানার ওসি শামীম হোসেন জানিয়েছেন, সোমবার ভোরে উখিয়ার জামতলী ১৫ নম্বর ক্যাম্পের নিজ ঘর থেকে নুর বশরকে ৩০/৪০ জন অস্ত্রধারীরা তুলে নিয়ে রাস্তার ওপর এনে গুলি করে। একটি গুলি তার বুকের বাঁ পাশে ও কোমরে লাগে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ভোরে উখিয়ার কুতুপালং লাল পাহাড় ৪ নম্বর এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকের কাঁটাতারের বেড়া দিয়ে ৮/১০ জন সন্ত্রাসী বাহির থেকে প্রবেশ করে। পরে তারা ক্যাম্পটির স্থানীয় একটি মসজিদে নামাজ আদায় করতে যাওয়া কবির আহমদকে তুলে নিয়ে যায়। তাকে ক্যাম্পের সীমানা কাঁটাতারের বাইরে এনে গুলি ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ওসি জানান, খবর পেয়ে পুলিশের পৃথক দুটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃত অবস্থায় দুজনের লাশ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরো জানিয়েছেন, প্রাথমিকভাবে দুটি সন্ত্রাসী গোষ্ঠী আরসা ও আরএসওর মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনা বলে নিশ্চিত হওয়া গেছে। আধিপত্য বিস্তারের জের ধরে ঘটনা দুটি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost