1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার

নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় আটক ৩

  • আপডেট টাইম : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৭ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ‍্যংছড়ি:
অবৈধভাবে সীমান্ত অতিক্রমের কারণে বাইশফাঁড়ি বিওপি’র বিশেষ টহল দল কর্তৃক তিনজন মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর)সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি’ উপজেলারর আওতাধীন বাইশফাঁড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৩৬ এর উত্তর দিকে বাংলাদেশের অভ্যন্তরে বাইশফাঁড়ি মধ্যমপাড়া এলাকা থেক অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ এর কারণে তিনজন মিয়ানমারের হিন্দু সম্প্রদায়ের নাগরিককে আটক করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশক্রমে ঐ তিনজন মিয়ানমারের হিন্দু সম্প্রদায়ের নাগরিকদের বাইশফাঁড়ি বিওপি’র হেফাজতে রাখা হয়। রবিবার ২৯ সেপ্টেম্বর মিয়ানমারের অভ্যন্তরে পুশব্যাক করার সিদ্ধান্ত নেওয়া হয়,তবে এই রিপোর্ট লিখা পযর্ন্ত পুশব্যাক সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
আটককৃত মিয়ানমারের নাগরিকরা হলেন,
রুমা দাস (২৫ ),
স্বামীঃ রূপন দাস রিকা দাস (৭), পিতাঃ রুপম দাস শিবা দাস (৫), পিতাঃ রূপম দাস
তাদের ঠিকানা বলিবাজার,
থানাঃ মেদাইক, জেলাঃ মংডু,মিয়ানমার।
ধারণা করা হচ্ছে,মিয়ানমার অভ‍্যন্তরে সে দেশের জান্তা সরকার নিয়ন্ত্রিত বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহী আরকান আর্মির চলমান তিব্র সংঘর্ষের কারণে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
হয়তো ঐ কারণে নিরাপদ আশ্রয়ের জন্য নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ করে বাংলাদেশে থাকা কোন আত্মীয়-স্বজনের বাড়িতে যাওয়ার চেষ্টা করছিল তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost