1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন লোহাগাড়ার সন্তান ডাঃ মাহমুদুর রহমান

  • আপডেট টাইম : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৮৮ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি অধ্যাপক, লোহাগাড়ার গর্বিত সন্তান, ট্রমা, অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মাহমুদুর রহমান।
৩ অক্টোবর স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রনালয় কর্তৃক একটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রনালয়াধীন স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মরত জাতীয় বেতন স্কেল ২০১৫সালের ৪র্থ গ্রেডে ডাঃ মাহমুদুর রহমানকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হল।
সদ্য সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি প্রাপ্ত, লোহাগাড়ার কৃতি সন্তান ট্রমা, অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মাহমুদুর রহমান তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান, সরকারি চাকরী করি মানবসেবার ব্রত হিসেবে। মানবসেবার জন্য নিজেকে নিয়োজিত রেখেছি। সহকারি অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে নিজেকে ধন্য মনে করছি। এটা আমার সরকারি চাকরি হিসেবে বড় প্রাপ্তি। সকলের দোআ সবসময় কাম্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost