1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার

নাইক্ষ্যংছড়ির দৌছড়িতে শ্রমিকদল-স্বেচ্ছাসেবক দলের কর্মী ও পরিচিতি সভা অনুষ্টিত

  • আপডেট টাইম : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৭৭ বার

জাহাঙ্গীর আলম কাজলনাইক্ষ্যংছড়ি,
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে কর্মী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) বিকাল ৩ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের চিকনছড়িতে দৌছড়ি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক জয়নাল আবেদীনের সঞ্চালনায় ও দৌছড়ি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ আজিজের সভাপতিত্বে দৌছড়ির ১নং ওয়ার্ডে শ্রমিকদল -স্বেচ্ছাসেবক দলের কর্মী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। দৌছড়ির বিএনপি নেতা আয়াজের কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠিত এই কর্মী ও পরিচিতি সভায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ বলেন,আওয়ামীলীগ এতো নিকৃষ্ট দলে পরিণত হয়েছে ; সাধারন মানুষ আওয়ামীলীগের নাম শুনলে ভয় পায়। তাই কোন মানুষ খারাপ কিছু করলে বলতো, – তুমি মানুষ, নাকি আওয়ামীলী। গেল ১৬ বছরে আওয়ামীলীগ দেশের জনসাধারনকে খুন,দূর্ণীতি,হানাহানি ছাড়া ভাল কিছু উপহার দিতে পারে নাই। আওয়ামীলীগের অপরাধ এতোই বেড়ে গেছে, তারা নিজেরাই ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। তারা বলেছিল,আওয়ামীলীগ ক্ষমতা ছাড়লে এক রাতেই আওয়ামীলীগের ৫ লাখ লোক মেরে ফেলা হবে। কই? কোন লাশতো পড়েনি। আওয়ামীলীগ এমন মিথ্যাচার করে বেড়ায়। সরকার পতনের পর যে কয়জন মারা গেছে ; তারা ডাকাত,চুর,ছিনতাইকারীর হাতে মারা গেছে। এক কথায় দুর্বৃত্তায়ন ঘটেছে। আওয়ামীলীগ যে পরিমাণ মামলা – হামলায় জড়িত ছিল বিএনপি তার ছিটেফোঁটাও করে নাই। অনতিবিলম্বে দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। এবং তার বিরুদ্ধে স্বৈরাশাসক আওয়ামীলীগ কর্তৃক দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সভায় উপস্থিত সকলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানের রাজপুত্র সাবেক সাংসদ বাবু সাচিং প্রু জেরীকে বান্দরবান আসন থেকে নির্বাচিত করার আহবান জানান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি বাবু উফোছা মার্মা,নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল কাসেম,নাইক্ষ্যংছড়ি উপজেলা শ্রমিকদলের আহবায়ক ইয়াহিয়া খান মামুন,দৌছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রশিদ আহমদ,
নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ডা: মিজানুর রহমান, নাইক্ষ্যংছড়ি উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আব্দুর রশিদ,নাইক্ষ্যংছড়ি উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব ফয়েজ আহমদ, উপজেলা বিএনপি নেতা শাহ জালাল,নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মামুনুর রশিদ,
দৌছড়ি ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক রফিক আলম,দৌছড়ি ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ ইকবাল,ঘুমধুম ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি সিরাজল ইসলাম প্রমূখ।
সভায় বক্তব্যে বক্তারা বলেন,
আওয়ামীলীগ মার্কা বিএনপি’র কর্মী-সর্মথকগণ আজ ষড়যন্ত্র করছে। আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে। দুষ্ঠ লোকের কথায় কান দিবেন না।বিএনপি,ছাত্রদল,যুবদল শ্রমিকদল,সেচ্ছাসেবক দল সহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করতে হবে। ভবিষতে বিএনপি ও সহযোগী সংগঠনের মাধ্যমে আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সভায় বক্তারা স্বৈরশাসক শেখ হাসিনাকে দেশের মাটিতে এনে শাস্তির মোকামুখি করার জন্য আহবান জানান।
দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সহ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দুষ্ট নেতা-কর্মী ও তাদের দোসরদের শাস্তির আওতায় আনা হবে হবে। সভায় বক্তারা আরো বলেন,
দেশ নায়ক তারেক রহমান নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে চান দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে। আওয়ামী লীগ সরকার গত ১৬ বছরে দেশের মানুষকে ঘুমাতে পর্যন্ত দেয়নি। মিথ্যা মামলা আর দুর্নীতি করে দেশকে ধ্বংস করে দিয়েছেন। তারা দেশকে তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করেছে । এছাড়া পার্বত্য চট্টগ্রামকে বানিয়েছে সন্ত্রাসীদের আয়নাঘর। আজ পাহাড়ের মানুষ শান্তিতে নেই। অথচ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই পাহাড়ে শান্তির পায়রা উড়িয়ে পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে সম্প্রীতির বাঁধন সুদৃঢ় করে গিয়েছিলেন। সেই সোনার পাহাড়ে লাশ পড়ছে প্রতিনিয়ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost