1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার

পেকুয়ায় টইটং বিএনপি’র মত বিনিময় সভা

  • আপডেট টাইম : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৮৯ বার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় জাতীয়তাবাদী দল বিএনপি টইটং ইউনিয়ন শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে টইটং উচ্চ বিদ্যালয় হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
টইটং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার জয়নাল আবেদীন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম,বাহাদুর শাহ। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ বেলাল উদ্দিন হায়দার, টইটং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জেড,এম মোছলেম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মজিবুল হক চৌধুরী, দপ্তর সম্পাদক ও সাবেক এম ইউপি মনজুর আলম, মহিলা দলের নেত্রী জুবাইদা, ধর্ম বিষয়ক মাওলানা সাইফুল আজম প্রমুখ।

সঞ্চালনায় দায়িত্বে ছিলেন টইটং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্নদ আজম।

বক্তারা বলেন, বিগত ১৬ বছর ফ্যাসিষ্ট সরকার অবৈধভাবে ক্ষমতায় থেকে দেশকে ধ্বংস করে দিয়েছে। গত ৫আগস্ট গনঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এখন ভারতে বসে তিনি নতুনভাবে ষড়যন্ত্র শুরু করেছে। গত ১৬ বছর এ ফ্যাসিষ্ট সরকার বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীদের মামলা মোকাদ্দামা দিয়ে হয়রানি করেছে। হাজার হাজার নেতাকর্মীদের হত্যা, গুম করেছে। আ.লীগের দোসরারা আবারো মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। আমাদের সজাগ থাকতে হবে। আমাদের নেতা সালাহউদ্দিন আহমদ এর জন্ম স্থান এখানে। পেকুয়ায় কোন অপরাজনৈতিক হতে দেওয়া হবেনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost