1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার

আধুনগর পলিটেকনিকের আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

  • আপডেট টাইম : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৭৭ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।

চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটে “ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ” (আইডিইবি) এর ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে গণপ্রকৌশল দিবস-২০২৪ পালিত হয়েছে।
১৮ নভেম্বর সোমবার সকালে আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে র‌্যালিটি ইনস্টিটিউট প্রাঙ্গণ হতে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় ইনস্টিটিউটে এসে শেষ হয়। র‌্যালির শুভ উদ্ধোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান। র‌্যালি শেষে বিদ্যালয়ের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইউনুচের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।
সভায় প্রধান বক্তা উপস্থিত ছিলেন লোহাগাড়ার কৃতি সন্তান আইডিইবির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক, প্রকৌশলী মোঃ জয়নাল আবেদিন।
আইডিইবির লোহাগাড়া উপজেলা শাখার আহবায়ক নকশা ইঞ্জিনিয়ারিং এর চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ ইউসুফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধুনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আধুনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নাজিম উদ্দিন, আধুনগর উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য এডভোকেট মুহাম্মদ ইলিয়াছ, আধুনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম, আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের ভাইস প্রিপ্সিপ্যাল অধ্যাপক নুরুল আমিন, আধুনগর গুল-এ-জার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামশুদ্দীন, বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লোকমান হাকিম, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরীসহ ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান বলেন, এ দেশে বিভিন্ন ক্ষেত্রে অনেক অবদান রাখছেন ডিপ্লোমা প্রকৌশলীরা, ডিপ্লোমা প্রকৌশলীরা পিছিয়ে নেই। তারা অর্থনৈতিক ভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই প্রত্যেক পরিবার থেকে একজন করে কারিগরি শিক্ষা শিক্ষিত হয়ে এদেশে বিভিন্ন খাতে অবদান রাখতে সক্ষম হবে। আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন সমাজ গড়তে চাই। বৈষম্যহীন সমাজ গড়তে হলে আপনাদের বড় ভুমিকা রাখতে হবে। আপনাদের সততার সাথে কাজ করতে হবে। আমাদেরকে বেশি বেশি স্বপ্ন দেখতে হবে, পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে। মানসম্মত শিক্ষা অর্জনে কারিগরি শিক্ষার অনেক প্রয়োজনীয়তা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost