পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় পাহাড়ের মাটি দিয়ে ভরাট করে জায়গা জবর দখল করার অভিযোগ পাওয়া গেছে আপন সহোদরের বিরুদ্ধে। স্থানীয় ইউনিয়ন পরিষদের আইন অমান্য করে বিরোধীয় জায়গায় বসতবাড়ি নির্মাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
অভিযোগে জানা যায়, উপজেলার সোনাইছড়ি মৌজার বি,এস খতিয়ান নং ১২৪,২২১,২৬৯৯ এর বিভিন্ন দাগের ৩৬ শতক জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল সোনাইছড়ি মিয়াজিঘোনা এলাকার মৃত মাওলানা জাকের উল্লাহর পুত্র সাহাব উদ্দিন ও তার ভাই গিয়াস উদ্দিনের মধ্যে। এ নিয়ে টইটং ইউনিয়ন পরিষদে গিয়াস উদ্দিন বিচার দায়ের করে। উভয়পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৫ জন বিচারক সাহাব উদ্দিনের পক্ষে রায় প্রদান করে। উক্ত রায়ের প্রেক্ষিতে চেয়ারম্যান ওই জমি চিহ্নিত ট্রেস ম্যাপ অংকন করে বিবাদী গিয়াস উদ্দিনকে জবর দখল থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করে। ওই তপশীলোক্ত জমিতে বিবাদী গংদের কোন স্বত্ত¡ নেই। এর প্রেক্ষিতে বিবাদী গিয়াস উদ্দিন গং কোন আইন কানুন না মেনে ওই জায়গা জবর দখলের হুমকি ধমকি দিয়ে আসতেছে। সম্প্রতি বিবাদী গিয়াস উদ্দিন ওই জায়গায় পাহাড়ী মাটি দিয়ে ভরাট করে ঘর নির্মাণের অপতৎপরতায় লিপ্ত রয়েছে। তাদের মাটি ভরাট ও ঘর নির্মাণে বাধা দিলে মারধর করে মেরে ফেলারও হুমকি ধমকি দিয়ে আসছে। বিবাদীগণ স্কেভেটর দিয়ে পাহাড় কেটে ফসলী জমি ভরাট করায় তারা পরিবেশ আইনের লঙ্গন করছে। এ বিষয়ে ভূক্তভোগী সাহাব উদ্দিন বাদী হয়ে পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হোসেন চৌধুরী অভিযোগের পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি আমি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব)কে তদন্তভারের দায়িত্ব দিয়েছি। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের সচিব আবদুল আলিম জানান, বিরোধীয় জায়গার বিষয়ে উভয়পক্ষকে নিয়ে তদন্ত করেছি। বিবাদীপক্ষকে নিষেধ করেছি। তারা আমার কথা না মানলে আমি তদন্ত রিপোর্ট দিয়ে দেয়ার কথা বলেছি।
Leave a Reply