1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার

নাইক্ষ্যংছড়িতে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

  • আপডেট টাইম : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে পালিত হয়েছে মহান বিজয় দিবস ২০২৪।
১৬ ডিসেম্বর (সোমবার) ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশানের চত্বরে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা হয়।
সকাল ৬টা ৩৫ মিনিট এর সময়ে উপজেলা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুরুল ইসলাম চৌধুরী,সহকারী কশিশনার (ভুমি) ইসমাত জাহান ইতু, থানা’র অফিসার ইনচার্জ ওসি মো: মাসরুরুল হক এবং উপজেলার বিভিন্ন সরকারি ও আধা সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়াও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা বিএনপি ও যুবদল, ছাত্র দল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ, আনসার, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাব, ফায়ার সার্ভিস স্টেশন, হাজী এম এ ডিগ্রি কলেজ, ছালেহ আহমদ উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,সহ বিভিন্ন সামাজিক সংগঠন।
পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ৭টা ১৫ মিনিটে নাইক্ষ্যংছড়ি উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী,থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসহারুরুল হক ও ওসি (তদন্ত) আমজাদ হোসেন। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১টার সময়ে অফিসার্স ক্লাবে হল রুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়াে হয়। বিকাল সাড়ে ৪ টায় শুরু হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেশাত্মবোধক গান এবং নৃত্য।
এছাড়া দিবসটি উপলক্ষ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলাজুড়ে সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসে জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।
বিজয় দিবসের অনুষ্ঠান নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ করতে শহীদ স্মৃতি স্তম্ভ এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয় পুলিশ সহ প্রশাসনের বিভিন্ন বাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost