1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার

পেকুয়ায় দুই পুত্রের বিরুদ্ধে পিতার বসতবাড়ি গুড়িয়ে দেওয়ার অভিযোগ

  • আপডেট টাইম : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৭ বার

নিজস্ব প্রতিনিধি,পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় দুই পুত্রের বিরুদ্ধে পিতার বসতবাড়ি গুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ছোট ভাইয়ের স্ত্রীকে মারধরসহ ব্যাপক তান্ডব চালানো হয়। ১৪ ডিসেম্বর সকালে উপজেলার সদর ইউনিয়নের গোয়াখালী উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোঁয়াখালী উত্তর পাড়ায় বসতভিটা ও পৈত্রিক সম্পত্তি নিয়ে মৃত আনু মিয়ার পুত্র মো: রহিম গং ও তার আপন সহোদর মো: মানিক, জসিম উদ্দিনের মধ্যে বিরোধ চলছিল। ৭ ভাই ও ১ বোনের মধ্যে আনু মিয়ার দুই পুত্র মো: মানিক ও জসিম উদ্দিন বিগত কয়েক বছর পূর্বে অন্যত্রে বসবাস করছিলেন। তবে তারা এ দুই ভাই আনু মিয়ার রেখে যাওয়া সম্পত্তিতে বসতি নির্মাণ করে। ৩ কানি নাল জমিসহ পৃথক দুটি ভিটা মিলে আনু মিয়ার সাড়ে তিন কানির মত সম্পত্তি রয়েছে। ১০ শতক বসতভিটাটিও মানিক ও জসিমের দখলে। ৩ কানি নাল জমিও এ দুই ভাই জোরপূর্বক ভোগ করছিলেন। অপরদিকে পৈত্রিক ভিটার আয়তন ১২ শতক। এ অংশটুকু ৫ ভাইয়ের নিয়ন্ত্রণে ছিল। ঘটনার দিন সকালে মানিক, জসিম উদ্দিনসহ তাদের অনুগত লোকজন এসে উত্তরপাড়ায় পিতার তৈরীকৃত বসতবাড়িটি গুড়িয়ে ফেলে। এ সময় ছোট ভাই রহিম ও তার স্ত্রী নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে স্বামী-স্ত্রীকে মারধরসহ প্রাণনাশ চেষ্টা চালানো হয়। এ ব্যাপারে আনু মিয়ার পুত্র হানিফ এন্টার প্রাইজ চেয়ারকোচের সুপারভাইজার ছরওয়ার উদ্দিন বলেন, এ ঘরটি আমার পিতার। ছোট ভাই রহিম ও তার স্ত্রী এখন খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছে। এটি চরম অন্যায়। রহিম ও জসিম উদ্দিন গংদের মামা পেকুয়া বাজারের ব্যবসায়ী অলিউল্লাহ জানান, তারা সবাই আমার ভাগিনা। বাড়ি গুড়িয়ে দেওয়া অবিচার হয়েছে। উত্তর পাড়া সমাজ কমিটির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুল আলম বলেন, খবর পেয়ে আমরা দেখতে গিয়েছিলাম। রহিমের পরিবার খোলা আকাশের নীচে বসবাস করছে। সম্পত্তির বন্টন ও তাদের বিরোধ নিষ্পত্তির জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এ বিষয়ে অভিযুক্ত ছেলে জসিম উদ্দিন জানান, তারা নিজের ঘর ভেঙ্ েউল্টো আমাদের দায়ী করছে। পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা জানান, লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost