নিজস্ব প্রতিনিধি, পেকুয়া:
পেকুয়ায় ডাম্পার-সিএনজি (অটোরিক্সা) মুখোমুখি সংঘর্ষে ৫ জন ঘটনাস্থলে নিহত হয়েছে। আহত হয়েছে ২ জন। ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ৭ টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের এবিসি সড়কে হাজী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের লাশ পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই সময়ে মালবাহী ড্রাম ট্রাক ও চট্রগামী যাত্রীবাহী একটি সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে হাটহাজারী থানার মধ্যম মাদার্শা গ্রামের মুন্সি মিয়ার পুত্র মো: ফিরোজ (৪৪), স্ত্রী শাহীন আক্তার (২৯), শিশু পুত্র জাহেদুল ইসলাম (৬ মাস), সিএনজি ড্রাইভার টইটংয়ের ধনিয়াকাটার মৃত ছৈয়দুল আলমের পুত্র মনিরুল মান্নান (২২), উজানটিয়া সোনালী বাজারের মাওলানা বজল আহমদের পুত্র আবদু রহমান (৩৫) নিহত হয়েছে। আহত হয়েছেন নারায়ণগঞ্জ সোনারঘাট থানার নুরুল ইসলামের পুত্র আল আমিন (৩৭) ও আহত অন্যজনের নাম পাওয়া যায়নি।
পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা সকালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহত হওয়ার সত্যতা স্বীকার করেন। এ ঘটনায় গাড়ী দুটি জব্দ করা হয়েছে।
Leave a Reply