রিয়াজ উদ্দিন,পেকুয়া:
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পেকুয়া উপজেলা শাখার মতবিনিময় ও আলোচনা সভা বারবাকিয়াস্থ জেলি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১ টার দিকে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাষ্টার মোহাম্মদ মহসীন। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম সম্পাদক শিহাব উদ্দিন মো: ইউসুফ, পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি মো: ছফওয়ানুল করিম, ময়মনসিংহ জেলার সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান, নেত্রঘোনা জেলার মিডিয়া সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ। সংগঠনের উপজেলা সাধারন সম্পাদক মাষ্টার মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্টিত উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, নাছির উদ্দিন, বদরুল আলম, রমিজ উদ্দিন, সহকারী শিক্ষক আহমদ হোছাইন, মোহাম্মদ সোহেল, আবু বক্কর, জিয়াউল্লাহ, নুরুচ্ছফা, খালেছা বেগম প্রমুখ। সভায় ২শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা, প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহকারী, কম্পিউটার অপারেটর নিয়োগ প্রদান ও সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের জন্য সরকারের নিকট দাবী জানানো হয়।
Leave a Reply