1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
সামান্য বৃষ্টিতেই পেকুয়া বাজারে জলাবদ্ধতা: ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে চরম ভোগান্তি নাইক্ষ্যংছড়িতে খাল পার হওয়ার সময় রাবার শ্রমিকের মৃত্যু কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা জব্দ, চালক আটক: সিএনজি জব্দ চট্টগ্রামে চার সামাজিক সংগঠনকে অনুদানের চেক বিতরণ করেছে আইএসডিই কক্সবাজার শহরে তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট: ১,৫০০ ফুট গভীরেও মিলছে না নিরাপদ পানি শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

চকরিয়ায় ডাম্পার চাপায় নির্মাণ শ্রমিক নিহত

  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ১৩৭ বার

স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের চকরিয়ায় বালু বোঝাই ডাম্পার ট্রাকের চাপায় মো. নুরুল আবছার (৪২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের তেচ্ছিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল আবছার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড বিল্লাহ পাড়ার মোজাফ্ফর আহমদের ছেলে।

এদিকে ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাক চালককে পাকড়াও করে পুলিশের কাছে হস্তান্তর করে।
নিহতের বড় বোন নাছিমা বেগম জানান, নুরুল আবছার ঢেমুশিয়া এলাকায় বিয়ে করে ভাড়া বাসায় থাকতো। সেখানে নির্মাণ শ্রমিকের কাজ করতেন তিনি।

সকালে তেচ্ছিপুল এলাকায় একটি বাড়িতে কাজ করার সময় বালি ভর্তি একটি ট্রাক পেছনে বালি ফেলতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে নির্মাণ শ্রমিক আবছার।
এসময় গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost