শেরে বাংলা গোল্ডেন এওয়ার্ডে ভূষিত লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানী
চট্টগ্রাম প্রতিনিধি:
শেরে বাংলা গোল্ডেন এওয়ার্ড-২০২৬ পেয়েছেন চট্টগ্রাম লোহাগাড়ার বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব নুরুল আলম কোম্পানী। সমাজসেবক ও দানবীর হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গত ২৪ এপ্রিল জুমাবার বিকাল ৫টায় ঢাকায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে “শেরে বাংলার কর্মময় জীবন” শীর্ষক আলোচনা সভায় শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদ কর্তৃক এই সম্মাননা গ্রহণ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন, চেয়ারম্যান, বাংলাদেশ শ্রম ও আপিল ট্রাইব্যুনাল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সুকোমল বডুয়া, উপদেষ্টা, বিএনপি চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ জকরিয়া, সাবেক সচিব, নির্বাচন কমিশন, রেজাবুদ্দৌলা চৌধুরী, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন শেরে বাংলার দৌহিত্র সৈয়দ মার্গুব মোর্শেদ সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান, প্রধান উপদেষ্টা, শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদ।
আলহাজ্ব নুরুল আলম কোম্পানী চট্টগ্রাম লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড ঝাঁকুয়াবির পাড়ার মৃত শফিক আহমদের পুত্র। তিনি ১৯৯২-১৯৯৩ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বার আউলিয়া ডিগ্রি কলেজ (ব্যবসায় শিক্ষা) শাখার সাধারণ সম্পাদক এবং পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম আইন কলেজ শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে ১৯৯৮-২০০০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।
অনুষ্ঠানে এওয়ার্ড গ্রহণের পর নুরুল আলম কোম্পানী কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন।
Leave a Reply