নিজস্ব প্রতিনিধি,পেকুয়া:
পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকুলীয় কলেজে বার্ষিক ক্রীড়া,সাংষ্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৬ জানুয়ারী কলেজ মাঠে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী। প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্ণিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম, কলেজের শিক্ষানুরাগী সদস্য ও পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি মো: ছফওয়ানুল করিম, সাবেক গভর্ণিং বডির সদস্য এস,এম জাকের হোসেন। কলেজের অধ্যাপক আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন কলেজের অধ্যাপক মংখেইরি রাখাইন, মোস্তফা জামান খারেজ, আবুল হাসেম, ড. জাকির হোসেন হাওলাদার, মোহাম্মদ আলম, নুরুল হুদা, মো: নাজেম উদ্দিন, আমিনা হাসনা, রেহেনুমা সেহেলী, অজিত কুমার বিশ^াস, সাংষ্কৃতিক কর্মী ও সাংবাদিক এফ,এম সুমন প্রমুখ। পরে অতিথিবৃন্দ ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
Leave a Reply