1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার

নাইক্ষ্যংছড়িতে আশা ব্যাংক ভবনে আগুন

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ১৩৮ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষংছড়ি প্রতিনিধি:  
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর উপজেলার রেস্টহাউজ  সড়কে “আশা ব্যাংক” ভবনের ওয়াইফাই কন্ট্রোল  রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৭ জানুয়ারি)  ভোর ৬টায় নাইক্ষ্যংছড়ি সদর উপজেলা রেস্টহাউজ সড়কের”আশা ব্যাংক” ভবন তয় তলায় ওয়াইফাই কন্ট্রোল  রুমে বিদ্যুৎ সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি ফায়ারসার্ভিস স্টেশন অফিসার মুহাম্মদ শাহিদ। তিনি জানান, সকাল ৬ টার দিকে রেস্টহাউজ সড়কের  আশা ভবনের ওয়াইফাই কক্ষে বিদ্যুত সার্কিট থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিস  ইউনিট টিমের চেষ্টায় ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে ওয়াইফাই যন্ত্রপাতি ও অন্যান্য সরামঞ্জাম মিলে তিন লাখ টাকার মতো  ক্ষয়ক্ষতির পরিমাণ বলে আপাতত ধারনা করা যাচ্ছে। 
তবে ওয়াইফাই কন্ট্রোল রুম ছাড়া বাকী পুরো তৃতলভবনটি আগুন থেকে রক্ষা করতে সক্ষম হয়েছি। 
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান,এলাকার প্রবীন মুরব্বি হাজী মুস্তাক সাওদাগর ভোর সকালে নিয়মিত শরীর ফিটনেস রাখার জন্য হাঁটতে বের হন। তিনি রেস্টহাউজ সার্কুলার সড়ক প্রদক্ষিণ করে আশা ভবনের সামনে আসলে তখন ওই ভবনের ৩য় তলায় একটি কক্ষ থেকে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে আগুণ আগুণ বলে সুচিকিৎসারে এলাকাবাসী ঘটনাস্থলে এসে আগুণ নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কক্ষের দরজার লোহার গ্রিল ভাঙ্গতে ব্যার্থ হলে তাৎক্ষণিক উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে ফোন দেন এলাকার আসীম বড়ুয়া নামে এক ঠিকাদার।
তার ফোনের মাধ্যমে  ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে  এসে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে ধারনা করা যাচ্ছে আগুণের সূত্রপাত বৈদ্যুতিক সার্কিট থেকে  আগুন লাগা। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩ লক্ষ টাকা বলে আপাতত ধারনা করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost