1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার

আন্ত:জেলা ডাকাত দলের সর্দার পেকুয়ায় গ্রেপ্তার

  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ১২২ বার

নিজস্ব প্রতিনিধি,পেকুয়া:
আন্ত:জেলা ডাকাত দলের সর্দার ও দুর্ধর্ষ ছিনতাইকারীর সিন্ডিকেটের মূলহোতা সালাহ উদ্দিন(৩৫) কে কক্সবাজারের পেকুয়া থেকে গ্রেপ্তার করছে থানা পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) বেলা ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফার নেতৃত্বে সদর ইউপির ভোলাইয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জনৈক হুমায়ুন কবিরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত স্প্রিং এর বিশেষ ধরনের একটি লাঠি ও ছিনতাইকৃত কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়।
সে লামা উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইয়াংছা মেম্বার পাড়া এলাকার মোহাম্মদ ফজলু প্রকাশ রেনুর পুত্র।

পেকুয়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সালাহ উদ্দিন চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে রোডে ও বান্দরবান পাহাড়ি রোডে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি ও মোটকরসাইকেল ছিনতাই করে হত্যাকান্ডের মত জঘন্য ঘটনা সংঘটিত করে পেকুয়া থানা এলাকায় এসে আত্নগোপনে থাকে।

এদিকে সূত্রে জানায় দীর্ঘ দিন ধরে পুলিশ এ দুর্ধর্ষ ডাকাত দলের সর্দারকে গ্রেপ্তার করতে বান্দরবান জেলা ও চট্টগ্রামের লোহাগাড়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত সালাহউদ্দিনের বিরুদ্ধে বান্দরবান জেলার বিভিন্ন থানা সহ চট্টগ্রামের লোহাগড়া থানায় অস্ত্র,ডাকাতি, ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে। ধৃত আসামীকে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে লামা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost