1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
খুটাখালীর ৩ ও ৪নং ওয়ার্ড বিএনপির সহ সহযোগী সংগঠন উদ্যোগে ইফতার মাহফিল নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশকালে আরাকান আর্মির ৩ সদস্য আটক খুটাখালীতে ৩টি দোকান পুড়ে ছাঁইঃক্ষয়ক্ষতি প্রায় ২২ লাখ পেকুয়ায় প্রশিকার উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদেও মাঝে আর্থিক সহায়তা প্রদান ঘুমধুম সীমান্তে ৩ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার: আটক ১ চকরিয়ায় সন্ত্রাসী হামলায় আহত ৭, গ্রেপ্তার ১ : ঘটনা ধামা-চাপা দিতে পাল্টা মামলা পেকুয়া বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত , আহত-৫ নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১০ হাজার পিস ইয়াবা জব্দ সরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষনা বান্দরবানে ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরী বড় ব্যবধানে জয়

পেকুয়ায় আরফাত রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ১২১ বার

পেকুয়া প্রতিনিধি:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ প্রদত্ত পেকুয়া আরফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফাসহ বিএনপি’র জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা। শহীদ জিয়া উপকূলীয় কলেজ মাঠে প্রথম রাউন্ডের উদ্বোধনী খেলায় অংশ নেন রাঙগুনিয়া জালাল উদ্দীন ফাউন্ডেশন বনাম বাঁশখালী ছনুয়া বুলেট স্টার ক্লাব। নির্ধারিত ৬০ মিনিটের খেলায় বাঁশখালী বুলেট স্টার ক্লাবের সতীর্থ খেলোয়াড় ১০ মিনিটের মাথায় প্রতিপক্ষ রাঙগুনিয়া জালাল উদ্দীন ফাউন্ডেশনের গোল রক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ায়। বাঁশখালী ১ গোলে এগিয়ে থেকে টান টান উত্তেজনাপূর্ণ দু’দলের খেলোয়াড়দের বল লড়াইয়ের ১৬ মিনিটের মাথায় রাঙগুনিয়া জালাল উদ্দীন ফাউন্ডেশনের খেলোয়াড় প্রতিপক্ষের ডি-বক্সের ভিতরে গোল কিপারকে বোকা বানিয়ে ছোট শঠ করে বল জালে পাঠিয়ে খেলায় সমানে ফিরিয়ে আনে। প্রথমে রেফারির শেষ বাঁশির দুই মিনিট আগে বাঁশখালী বুলেট স্টার ক্লাবের খেলোয়াড় একটি গোল করে তাঁর দলকে ২-১ গোলে এগিয়ে নিয়ে নেন। বিরতি শেষে দ্বিতীয়ার্ধে দু’দলের পাল্টাপাল্টি আক্রমনে রাঙগুনিয়ার সতীর্থ খেলোয়াড়রা পর পর আরও ৪টি গোল করে ৫-২ গোলের বড় ব্যবধানে বিজয়ী হয় রাঙগুনিয়া জালাল উদ্দীন মদিনা ফাউন্ডেশন। খেলা পরিচালনা করেন কক্সবাজার রেফারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাশেম কুতুবী। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সমর্জয় তংছঙ্গা। ম্যান অব দ্যা ম্যাচের পুরষ্কার তুলে দেন পেকুয়া স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা সাংবাদিক ছফয়ানুল করিম।
সন্ধ্যায় শহীদ জিয়া উপকূলীয় কলেজ মাঠে পেকুয়া স্পোটিং ক্লাবের ১ যুগ পূর্তি উপলক্ষে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost