নিজস্ব প্রতিনিধি,পেকুয়া:
পেকুয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩ দিন ব্যাপী কৃষি মেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে। ২৭ জানুয়ারী বেলা ১১ টার দিকে ২০২৪-২০২৫ অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় পেকুয়া উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত উক্ত মেলা উদ্বোধন করেন পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া থানার ওসি সিরাজুুল মোস্তফা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাসেল, বিএনপির উপজেলা সম্পাদক ইকবাল হোছাইন, পেকুয়া উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মনজু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম প্রমুখ। পেকুয়া উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রাসেল জানান, কচু জাতীয় গাছ নিয়ে এ বৃক্ষমেলায় প্রায় ৯ টি স্টল স্থান পেয়েছে।
Leave a Reply