নিজস্ব প্রতিনিধি ::
কক্সবাজারের চকরিয়ায় উপজেলার ৮নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ ঘূনিয়া আবুলের ঘোনা নামক স্থানে ফাঁসিয়াখালী রিংভং রির্জাভ এলাকায় (৪০) বছর বয়সীর বন্যহাতির মৃত্যু হয়ছে। বুধবার সকালে বন্যহাতির মৃত্যু হয়।
হাতি মৃত্যুর খবর পেয়ে ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহেরাজ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা আশঙ্কা করে বলেন বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতিটির মৃত্যু ঘটতে পারে।
বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যু বিষয়টি নিয়ে রেঞ্জ কর্মকর্তা মো. মেহেরাজ উদ্দিন বলেন, এলাকার লোকজন এমন আশঙ্কা আশংকার কথা আমাকেও বলেছে। তবে কি কারণে মারা গেছে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি আরো বলেন, রিংভং রিজার্ভ এলাকায় একটি মৃত বন্যহাতি দেখতে পেয়ে স্থানীয় লোকজন বনবিভাগকে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এছাড়া হাতির ময়নাতদন্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মৃত পুরুষ হাতিটির বয়স ৪০ থেকে ৪২ বছর। তার শরীরে বাহ্যিকভাবে কোনো অসুস্থতা চোখে পড়েনি।
Leave a Reply