1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২

পেকুয়ায় অপহৃত ২ জনকে উদ্ধার, আটক ৩

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১১ বার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
পেকুয়ায় ফের অপহৃত দুজনকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণের সঙ্গে জড়িত ৩ জনকে আটক করা হয়। শুক্রবার ভোর ৫ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা আব্দুল হামিদ সিকদার পাড়া এলাকার মো. শাহাব উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন, পেকুয়া সদর ইউনিয়নের চড়াপাড়া এলাকার ফরিদুল আলম ছেলে মো. জুবায়ের (২০), আবদুল হামিদ সিকদার পাড়া এলাকার হাজী হাবিবুর রহমানের ছেলে মো. শাহাব উদ্দিন (৫২) ও আন্নর আলী মাতবর পাড়া এলাকার ফিরোজ আহমদের ছেলে মোহাম্মদ কায়সার (২৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে পেকুয়া চৌমুহনী থেকে সিএনজি চালক মো. ইমরান (২৭) যাত্রী নিয়ে চকরিয়া যাচ্ছিল। পেকুয়া চড়াপাড়া এলাকায় পৌঁছলে সিএনজির গতিরোধ করে তাদের অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। পরে অপহরণকারীরা সিএনজি চালক ইমরানের ভাই মোহাম্মদ এহসানের মোবাইল নম্বারে ফোন দিয়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এহসান তার ভাইকে উদ্ধারের জন্য ৫০ হাজার টাকা অপহরণকারীদের বিকাশের মাধ্যমে মুক্তিপণ পাঠায়। এরপরও আরও টাকা দাবি করলে আহসান পেকুয়া থানা পুলিশের সহায়তা চেয়ে অপহরণকরীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পেকুয়া থানা পুলিশ অভিযোগের ভিত্তিতে মোবাইল লোকেশন সনাক্ত করে অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে অপহরণের সঙ্গে জড়িত ৩ জনকে আটক করা হয়।
এসময় অপহরণকারীদের কবল থেকে বাঁশখালী উপজেলার খুপিয়া ডোংরা এলাকার খলিলুর রহমান ছেলে সিএনজি চালক মো. ইমরান (২৭) ও যাত্রী কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প বি– ব্লক– ডি –৫ এর বসবাসকারী রোহিঙ্গা শামসুল আলম (৩৮) উদ্ধার করা হয়।

এ বিষয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত দূর্জয় বিশ্বাস বলেন, অপহরণের ঘটনা সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়। এসময় দুই জন ভিকটিমকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost