1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২

আশারতলি তাফহীমুল কুরআন মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনায়- জেলার নায়েবে আমীর এড.আবুল কালাম

  • আপডেট টাইম : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৪০ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ‍্যংছড়ি(বান্দরবান) প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ‍‍্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ আশারতলি তাফহীমুল কোরআন মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান-অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ মার্চ ) সকাল সাড়ে ১০ টা মাদ্রাসার মাঠে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা জামায়াতের নায়েবে আমীর,জেলার আইনজীবী’র সমিতি নবনির্বাচিত সভাপতি,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের স্বাস্থ্য বিভাগের সদস্য ও আগামী বান্দরবান ৩০০ নং আসনের সংসদীয় প্রার্থী, পাহাড়ি বাঙালীর মাটিও মানুষের আস্তার ঠিকানা এড.আবুল কালাম। আশারতলী তাফহীমুল কোরআন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুর আহমদ এর সভাপতিত্বে মাওলানা সৈয়দ কাশেম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর ফারুক সিরাজী,সেক্রেটারি মোহাম্মদ আবু নাসের,নাইক্ষ‍্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য ও দৈনিক সংগ্রামের প্রতিনিধি সাংবাদিক মাহামুদুল হক বাহাদুর,বান্দরবান জেলার শ্রমিককল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি রফিক আহমদ।
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন,নাইক্ষ‍্যংছড়ি সদর ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আব্দুল গফুর,সোনাইছড়ি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা ছুরুত আলম, উপজেলা যুব বিভাগের সভাপতি এড.কামরুল আমীন,সেক্রেটারি আইয়ুব আনছারি প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,লেখা-পড়ার পাশা-পাশি নৈতিক শিক্ষা ও আধুনিক বিজ্ঞানের জ্ঞান সম্পর্কে ধারণা থাকা খুবই প্রয়োজন, কোরআন থেকে জ্ঞান আহরণ করে মানুষ চাদঁ, নক্ষত্র, নতুন নতুন গ্রহ আবিস্কার করেছে, পৃথিবীর মানুষ আজ জ্ঞান বিজ্ঞান দিয়ে বহু আধুনিক যন্ত্রপাতি আবিস্কার করেছে,আগামীতে আরো এগিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost