1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর

জমি জমা সংক্রান্ত বিরোধ পেকুয়ায় ৩ নারীকে পেটালেন দুবৃর্ত্তরা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১১০ বার

নিজস্ব প্রতিবেদক,পেকুয়া :
পেকুয়ায় জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ৩ নারীকে পেটালেন দুবৃর্ত্তরা। হামলায় আহতরা হলেন মোস্তাক আহমদের মেয়ে জন্নাতুল ফেরদৌস (২৩), তার স্ত্রী ফরিদা বেগম (৬৫), তৌহিদুল ইসলামের স্ত্রী রুমা আক্তার (২৫)। আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ১৩ মার্চ সকাল ৮ টার দিকে রাজাখালী ইউনিয়নের নতুনঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, ওই এলাকার মোস্তাক আহমদের স্ত্রী ফরিদা বেগম গং ৩১-১২-১৯৯৪ ইং সালে স্থানীয় ছালেহ আহমদ থেকে ৫৪ শতক জায়গা ক্রয় করে ভোগ দখল করে আসছিল। যার কবলা নং ৫৩১৬। জমি ক্রয়ের পর সৃজিত খতিয়ানও করে যার নং বিএস খতিয়ান-১৯৪৮। এ দিকে বিবাদী ছিদ্দিক আহমদের পুত্র হারুনুর রশিদ গং ওই জায়গা জোরপূর্বক জবর দখলের উদ্দেশ্যে ২০২৪ সালে ঘিরা বেড়া দিয়ে একটি কুঁড়েঘর তৈরী করে। এরপর বাদী ফরিদা বেগম কক্সবাজার সহকারী জজ আদালতে অপর ১৯/৯৭ মামলা রুজু করে। অপরদিকে এম,আর মামলা ৮২৩/২৪ রুজু করে। যার ফলে কাগজপত্র যাছাই বাছাই করে আদালতে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করে। বৃহস্পতিবার সকালে ওই বিরোধীয় জমিতে বিবাদী হারুনুর রশিদ গং কাজ করতে চাইলে জমির মালিক ফরিদা গং বাধা প্রদান করে। এ সময় কথাকাটাকাটির এক পর্যায়ে হামলা ও মারধর শুরু করে। হামলায় ৩ জন মহিলা জখম হয়। এ বিষয়ে তৌহিদুল ইসলাম জানান, সকালে আমাদের জায়গায় কাজ করতে গেলে আমার মা’সহ ৩ জনকে মারধর করে জখম করে। আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিব। এ ব্যাপারে পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost