নিজস্ব প্রতিনিধি,পেকুয়া:
পেকুয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী আলহাজ্ব সালাহ উদ্দিন আহমদের পক্ষে পেকুয়া উপজেলা কৃষক দলের উদ্যোগে গণ ইফতার বিতরণ করা হয়েছে। ২৩ মার্চ (রবিবার) বিকেলে পেকুয়া চৌমুহনী ক্রেমলিন প্লাজা মার্কেটের সামনে পেকুয়া সদর ইউনিয়ন পূর্বজোন শাখার আহবায়ক ছরুয়ার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা শাখার কৃষকদলের যুগ্ম আহবায়ক ও পেকুয়া কৃষকদলের আহবায়ক আবু ছিদ্দিক রনি। প্রধান বক্তা ছিলেন পেকুয়া উপজেলা কৃষকদলের সদস্য সচিব মনছুর আলম ইউনুছ। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক রিদুয়ানুল হক, মঈন উদ্দিন, ইকবাল হোসাইন, এস.এম আমিন উল্লাহ, মো: এহেছান, মোক্তার মোরাদ, মো: মনজুর, আমিরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে ছিলেন ইউসুফ কবির, নুরুল ইসলাম, মোহাম্মদ নাছির, রুহুল কাদের, রাশেদ এলাহী, মিজান, জাফর আলম, আবদুল লতিফ, আক্তার হোসেন, জয়নাল, ইদ্রিসসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের কৃষির উন্নয়নের জন্য কৃষকদল প্রতিষ্ঠা করছিলেন। বর্তমানে স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কৃষকদলের নেতা-কর্মীদের এগিয়ে আসার জন্য আহবান জানান। সেই সাথে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল যোগাযোগ প্রতিমন্ত্রী আলহাজ্ব সালাহ উদ্দিন আহমদের হাতকে শক্তিশালী করার জন্য সকলকে আহবান জানান।
Leave a Reply